Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্মশ্রী জয়ী সাঁতারু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়িতে ফের চুরি

পদ্মশ্রী জয়ী প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীয বাড়িতে ফের চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, হিন্দমোট রের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মশ্রী জয়ী প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীয বাড়িতে ফের চুরির ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, হিন্দমোট রের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। যদিও বর্তমানে এই বাড়িতে তিনি বা তাঁর পরিবার কেউই থাকেন না। ফলে অধিকাংশ সময়ে বাড়ি ফাঁকাই থাকে। সেই ফাঁকা থাকার সুযোগেই বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই মূহুর্তে দলবল নিয়ে বুলা চৌধুরীর বাড়িতে গিয়েছেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল। তবে এই প্রথম নয়, এর আগেও ৫-৬ বছর আগে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।

অবশ্য সেই সময় চুরি যাওয়া সামগ্রীর কিছু উদ্ধার হয়েছিল।উত্তরপাড়ার এই বাড়ি থেকেই সাঁতারের কেরিয়ার শুরু করেছিলেন বুলা চৌধুরী। দেবাইপুকুরে তাঁর সাঁতারে হাতেখড়ি। বর্তমানে কলকাতার কসবার একটি ফ্ল্যাটে সপরিবারে থাকেন বুলা চৌধুরী। তবে আদি বাড়িতে মাঝে মধ্যেই তিনি যান। গত রথযাত্রার তিনি শেষবার গিয়েছিলেন ওই বাড়িতে। তখন থেকে বাড়ি বন্ধই রয়েছে তাঁর। বাড়িটা দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনিই জানিয়েছেন, বুলা চৌধুরী তাঁকে সম্প্রতি বাড়িটা পরিষ্কার করতে বলেছিলেন, সামনেই পুজো তাই। তাই আজ ছুটির দিনে বাড়ি পরিষ্কারের জন্য তিনি গিয়ে দেখতে পান বাড়ির পিছনের দিকের গেট ভাঙা।

এর পর তিনি ঘরে ঢুকে দেখতে পান, সেই বাড়িতে থাকা বুলা চৌধুরীর মেডেল, স্মারক কিছুই নেই। সবটাই চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি বাথরুমের কল, ঠাকুরের জিনিসও চুরি হয়েছে। তবে এটাই স্বস্তি যে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারটা চুরি যায়নি। তবে মিলন বিষয়টা উত্তরপাড়া থানায় জানিয়েছেন। ইতিমধ্যেই খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছেন বুলা চৌধুরী। এই ঘটনায় বুলা চৌধুরী বলেছেন, এসব মেডেল নিয়ে কোনও দাম পাবে না। সেগুলো তাঁর জীবনের সম্পদ। কেরিয়ারের প্রাপ্তি। তাঁর বাড়ি ফাঁকা থাকার কারণে তাঁর এই বাড়িকেই বারবার টার্গেট করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00