Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে জঙ্গলে ফিরেছে বাঘ, স্বস্তিতে কুলতলির গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিজের ঘরে ফিরেছে সুন্দরবনের বাঘ। নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখেই জানিয়ে দিলেন বন কর্মীরা । দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, বুধবার বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে  জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে।   আর এই খবর পেয়েই কিছুটা স্বস্তি পেলেন কুলতলির মৈপীঠ-বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ।

সোমবার ( ৬ জানুয়ারি ) কুলতলির মৈপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় গ্রামবাসীরা আচমকাই দেখতে পান বাঘের পায়ের  ছাপ। খবর দেওয়া হয় বন কর্মীদের। শুরু হয় বাঘটিকে খুঁজতে তল্লাশি। গত ২ দিন ধরে জঙ্গলের মধ্যে খুঁজেও বাঘের নাগাল পাননি বনকর্মীরা। তবে কখনও গর্জন, কখনও আবার পায়ের ছাপ রেখে গিয়ে নিজের উপস্থিতি বার বার বুঝিয়ে দিয়েছিল বাঘটি ।

তাই   বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দেওয়া হয়। সেইসঙ্গে সারারাত জুড়ে ফাটানো হয় বাজি। যাতে বাঘটিকে ধরা যায়। তবে কিছুতেই  সেই টোপে পা দেয়নি বাঘটি।   এদিন সকালে জলপথে ও জালঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাওয়া যায়নি। তখন বনকর্মীদের নজর পড়ে মাকড়ি নদী ধারে বাঘের পায়ের ছাপ। আর তাতেই স্পষ্ট হয় ভয় পেয়ে  ভাটার সময় নদী পার করে   আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে  রয়্যাল বেঙ্গল টাইগার। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00