Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডানার জেরে বাগনানের ফুল চাষীদের মাথায় হাত, কালী পূজায় হতে পারে জবা ফুলের আকাল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:ডানার জেরে বাস্তবিক দিশেহারা হাওড়ার বাগনান ২ ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়দহ,বুলগেড়িয়া, ওড়ফুলি সহ কয়েকটি গ্রামকে ফুলের গ্রাম(Flower Village) বলা হয়।কয়েক হাজার মানুষের রুটি রুজির মূল উৎস ফুলের চাষ। কিন্তু’ ডানা’ নামক ঘূর্নিঝড়ের(Cyclone) ফলে যে বৃষ্টি (rain)হয়েছে তাতে প্রায় একশো বিঘা ফুলের ক্ষেত জলে নষ্ট হয়ে গিয়েছে। বিশেষত দোপাটি ফুলের চাষ সময়ে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটায়।

পাশাপাশি কালীপুজোর(Kali Puja) মরশুমে জবা ফুলের চাহিদাও থাকে তুঙ্গে। কিন্তু তুমুল বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গিয়ে গোড়ায় পচন দেখা দিয়েছে।অনেকে বাজার থেকে ঋণ নিয়ে এবছর দোপাটি চাষ করেছিলেন। কিন্তু তা নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত ফুল চাষীদের।এদিকে, ডানা ঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে বহুতল আবাসনে ভিতর দালান দোতালা বাড়ি ভেঙে পড়ে।

ডানা ঝড়ের প্রভাবে বর্ধমান শহরে শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই অল্পের জন্য প্রানে রক্ষা পেল এলাকাবাসী।শুক্রবার গভীর রাতে টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পরল একটি বহুতল আবাসনের উপর পুরানো দালান দোতলা বাড়ি। তবে কেউ হতাহত বা আহত হয়নি। ঘটনাটি ঘটে, বর্ধমান শহরের কুড়ি নম্বর ওয়ার্ড শ্যামবাজার এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।ঘটনাস্থলে যায় বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ।

দালান দোতালা বাড়িটি ভেঙ্গে ফ্লাটের মধ্যে ঢুকে যায় এবং ফ্ল্যাটের সিঁড়ি ঘরের কাঁচের জানালা ভেঙ্গে যায়।তবে বাড়িটি বহু পুরানো বলে টানা বৃষ্টিতেই পুরানো দালান বাড়িটি ভাঙে বলে ফ্লাটের আবাসিকরা জানান।তারা আরও জানান যে ,বাড়িটি ভেঙেছে সেই বাড়িটি ক্ষতিগ্রস্ত বলেই বর্ধমান পৌরসভা আগে থেকেই নোটিশ জারি করে দিয়েছিলো। কিন্তু কোনো হতাহত এবং আহত হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00