Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সীমান্ত থেকে উদ্ধার বিরল প্রজাতির পাখি, ধৃত দুই পাচারকারি

রবিবার রাজ্য বনদফতর এবং বাদুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বসিরহাট সীমান্তে। অভিযানে উদ্ধার হয় লক্ষাধিক টাকা মূল্যের বিরল প্রজাতির পাখি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুলিশ আটক করল ভারত-বাংলাদেশ(Bangladesh) সীমান্ত থেকে দুই পাচারকারী-সহ পাঁচটি বিরল প্রজাতির পাখি। রবিবার সকালে রাজ্য বনদফতর এবং বাদুড়িয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বসিরহাট সীমান্তে। আর সেই অভিযানে উদ্ধার হয় লক্ষাধিক টাকা মূল্যের বিরল প্রজাতির পাখি।

বাংলাদেশ থেকে পাচার হয়ে রামচন্দ্রপুর আসছে বিশেষ প্রজাতির টিয়া পাখি। এই খবর পৌঁছয় বন দফতরের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে বন দফতর ও পুলিশ যৌথ ভাবে অভিযানে নামলে তাতেই মেলে সাফল্য। হাতেনাতে গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে পাঁচটি বিরল প্রজাতির টিয়াপাখি উদ্ধার করা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে,  উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি লরেস প্রজাতির। যার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম দিনেশ সাউ এবং রাজেশ মোদক। দুজনেই ভারতীয় বলে জানা গিয়েছে। দিনেশ হাওড়ার বাসিন্দা। রাজেশ বারাসতের বাসিন্দা। ধৃতরা নিজেদের দোষ স্বীকার করেছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। ধৃতরা জানিয়েছে, বাংলাদেশ থেকে বিশেষ প্রজাতির পাখি পাচার করছিল তারা

উল্লেখ্য সীমান্ত দিয়ে পাখি পাচারের ঘটনা নতুন নয়। এর আগে একাধিকবার পাখি পাচার করার চেষ্টা হয়েছিল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ১৩ জানুয়ারি ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের তারালী এলাকায় কর্তব্যরত জওয়ানরা সাতটি খাঁচা ভরতি ১৪০ টি টিয়াপাখি আটক করেন। সেই সময় পাচারকারী  ধরাও পড়ে। জানা যায়, উদ্ধার হওয়া টিয়াগুলি অধিকাংশই ‘পাঞ্জাব টিয়া’। আন্তর্জাতিক বাজারে এক-একটির দাম ৫০০ থেকে ১০০০ টাকা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00