Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জুয়ার আসর বসানোর অভিযোগে সাসপেন্ড ৫ সিভিক ভলান্টিয়ার

বেআইনিভাবে জুয়ার আসর বসানোর অভিযোগে পাঁচজন সিভিক ভলেন্টিয়ারকে এক বছরের জন্য সাসপেন্ড করল মালদা জেলা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বেআইনিভাবে জুয়ার আসর বসানোর অভিযোগে পাঁচজন সিভিক ভলান্টিয়ারকে এক বছরের জন্য সাসপেন্ড করল মালদা জেলা পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া পাঁচজন সিভিক ভলান্টিয়ার মানিকচক থানায় কর্তব্যরত ছিলেন। মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় জুয়ার আসর বসিয়েছিলেন ওই পাঁচ সিভিক ভলান্টিয়ার। এমনটাই দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মালদা জেলা পুলিশ।

তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই পাঁচ সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তাই আপাতত সাসপেন্ড করা হল। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মানিকচকের নাজিরপুর গ্রামে জুয়ার রমরমা আসর বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগের তির পুলিশের দিকেই ছিল। ওই পাঁচ সিভিক ভলেন্টিয়ার মানিকচক থানাতেই কর্মরত ছিলেন। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পুলিশ তদন্ত শুরু করে। এবার পাঁচজনকে সাসপেন্ড করে তদন্ত জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে মালদা জেলা পুলিশের কর্তারা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00