Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচয় ভাঁড়িয়ে শ্রমিকের কাজ, সোনারপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বছর আগেই অবৈধ ভাবে বাংলায় প্রবেশ এবং ভুয়ো পরিচয় দিয়ে বস্ত্র কারখানায় শ্রমিকের কাজে যোগদান। বেশ ভালোই চলছিল সব কিছু। এবার এই অভিযোগ পেয়েই সোনারপুর থেকে হাতেনাতে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতদের পেশ করা হবে বারুইপুর আদালতে।

পুলিশ সূত্রে খবর, সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার এক ভাড়া বাড়িতে থাকতেন ৫ বাংলাদেশি। একটি বস্ত্র কারখানায় শ্রমিকের কাজ করত তারা। সকলেই পুরুষ। কিছু দিন যাবত তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। খোঁজখবর নিয়ে জানতে পারে, বছর খানেক আগে ৫ পুরুষ বাংলাদেশ থেকে এসে বৈকুণ্ঠপুরের এই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। তারা কেউ প্রতিবেশীদের সঙ্গে মেশে না। তাই তাদের সম্পর্কে বেশি কেউ কিছু জানেন না। এরপর থেকে পুলিশ তাদের দিকে বাড়তি নজর দেয়। রবিবার রাতে গ্রেফতার করা হয় তাদের। তবে বাড়ির মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সম্প্রতি বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত দিয়েই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর জন্য জোরদার তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকদের দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকা দিয়ে বহু বাংলাদেশির অনুপ্রবেশ করছে এরাজ্যে। সীমান্ত পেরিয়ে ঢুকে তারা কিছুটা শহরঘেঁষা এলাকাগুলিতে এসে স্থানীয় মানুষজনের সঙ্গে মিশে যেতে চায়। যাতে সহজে সন্দেহভাজন না হয়ে ওঠে, সেই কারণেই এই পরিকল্পনা। পুলিশ পরবর্তী সময়ে নথিপত্র ছাড়া এভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের জেরা করে এসব তথ্য জানতে পারে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00