Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে । মাঝ সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই হরিপদ জানা নামে এক মৎস্যজীবী ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান । সহকর্মীরা জানিয়েছেন তাঁরা চেষ্টা করলেও ওই মৎস্যজীবীকে(Fisherman) উদ্ধার করতে পারেননি। সমুদ্রের প্রবল স্রোতের মুখে ভেসে যান ওই ব্যক্তি । শুক্রবার এফবি স্বর্ণনারায়ণ নামে একটি ট্রলার মাছ ধরার জন্য মৎস্যজীবীদের নিয়ে কাকদ্বীপ থেকে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) রওনা দেয়।

মৎস্যজীবীদের সেই দলেই ছিলেন হরিপদ বাবু । মাঝ সমুদ্রে হঠাৎ ওই মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে যান বলে বাকি মৎস্যজীবীরা জানিয়েছেন। তাঁরা ওই মৎস্যজীবীকে উদ্ধারের খুব চেষ্টা করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলেও তারা জানান ।এরপর কাকদ্বীপের(Kakdwip) মৎস্যজীবী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেন এফবি স্বর্ণনারায়ণ ট্রলারে থাকা বাকি মৎস্যজীবীরা। সেই খবর পেয়ে শনিবার সকালে আরও ট্রলার পাঠানো হয়েছে ঘটনাস্থলের দিকে। ওই মৎস্যজীবীর সন্ধানে মাঝ সমুদ্রে চলছে তল্লাশি অভিযান।

যদিও রবিবার পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোন‌ও সন্ধান পাওয়া যায়নি। আগামীকালও তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে। এদিকে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় তল্লাশি অভিযান বারে বারে ব্যাহত হচ্ছে। এই ঘটনায় কাকদ্বীপের মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি সতীনাথ পাত্র জানান, গোটা ঘটনার দিকে নজর রেখেছেন তাঁরা। নিখোঁজ মৎস্যজীবীকে উদ্ধারের সবরকম চেষ্টা চালানো হচ্ছে‌। এদিকে এই ঘটনার পর দুশ্চিন্তায় ভুগছেন নিখোঁজ মৎস্যজীবীর পরিবার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00