Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপির লোকজনদের বাড়িতে সবচেয়ে বেশি টাকা আছে : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নিউটাউন বিশ্ব বাংলা গেটের নিচে নব নির্মিত আন্ডারপাস উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম(Minister Firhad Hakim)। উপস্থিত ছিলেন হিডকোর এম ডি তথা এনকেডিএ এর চেয়ারম্যান দেবাশীষ সেন সহ হিডকো(Hidco) ও এনকেডিএ আধিকারিকরা। সল্টলেকের দিক থেকে টাটা ক্যান্সার হাসপাতালে যাওয়ার রাস্তায় ঠিক বিশ্ব বাংলা গেটের নিচে এই আন্ডার পাস করা হয়েছে। এর ফলে যানজট অনেকটাই কমবে। দীর্ঘক্ষণ যানজটে গাড়ি দাঁড়িয়ে যাবে না বলে অভিমত বিধাননগর কমিশনারেটের।

এদিন আন্ডারপাস উদ্বোধনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ব্যাবসায়ীর বাড়িতে রেইড হয়েছে তাতে আমাদের হিন্দি সেল এর কি সম্পর্ক! বিজেপির লোকজনের বাড়িতে সবচেয়ে বেশি টাকা আছে। কিন্তু ওদের বাড়িতে রেইড হবেনা। ওদের হাতে সেন্ট্রাল এজেন্সী আছে।

তার মন্তব্য এসব স্রেফ পলিটিকাল ভেন্ডেটা। মিড ডে মিল স্কিম আমাদের বেস্ট দাবি ফিরহাদের । তিনি বলেন,আমি ভয় করবনা, দুবেলা মরার আগে মরবো না।এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, পঞ্চায়েত সুষ্ঠ ভাবে ভোট হবে। অভিষেক ব্যানার্জি বলেছেন। বিরোধীদের লোক নেই ,তাই ক্যাওইস করবে। তৃণমূল বিধায়ক মদন মিত্র পঞ্চায়েত নির্বাচনের দিন তৃনমূল কর্মীরা শিক কাবাব তৈরি করবে বলে যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে ফিরহাদের প্রতিক্রিয়া, মদন দা মজা করতে ভালোবাসে। মজা করে বলেছেন।ফিরহাদ আরোও বলেন, আমরা তো সারাবছর মানুষের পাশে আছি। ভয় পাবো কেন।দক্ষিণ কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে টাকা পাওয়া গেছে আমরা এর মধ্যে ঢুকবো কেনো? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ফিরহাদের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00