Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলছে বাস! ঝাঁপিয়ে প্রাণ বাঁচালেন চালক-খালাসি

বাসে যাত্রী না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎই চলন্ত বাসে আগুন। সোমবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় নৈহাটির ঘোষপাড়া এলাকায়। তবে বাসে যাত্রী না থাকার কারণে হতাহতের কোনও খবর নেই।

জানা গিয়েছে, এদিন কল্যাণী থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল বাসটি। রাত ১২ টা নাগাদ আচমকায় জ্বলে ওঠে বাসটি। বাসের মধ্যে থাকা বাস চালক ও খালাসি এই ঘটনার আঁচ পেতেই নৈহাটির গরুর ফারির রাজ বন্দিপুর মোড়ের কাছে ঝাঁপ দেন বাস থেকে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু তাতেও হল না শেষরক্ষা। ততক্ষণে আগুন লেগে যায় গোটা বাসটিতে।

ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাসটি। এদিকে, বাসটির পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়িতেও আগুন লেগে যায়। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বাসটিতে। খোঁজ করা হচ্ছে বাসটির চালক ও খালাসির।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00