Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের অন্ধকারে ধান জমিতে আগুন লেগে পুড়ে ছাই, অগ্নিদগ্ধ এক

Share:

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: শীতের রাতের শেষ ।শেষ সম্বলটুকু পুড়ে ছাই। রাতের অন্ধকারে ধান জমিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ২ বিঘা জমির মজুত করে রাখা ধান। কী ভাবে ধানজমিতে আগুন লাগছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ ধান পুড়ে যাওয়ায় মাথায় হাত কৃষকের। পটাশপুরের (Pataspur) খড়াই পশ্চিমসাই গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খড়াই পশ্চিমসাই গ্রামের (Paschimsai Village) কৃষক সুভাষ বেরা অন্যের জমিতে ধার দেনা করে বাদশা ভোগ প্রজাতির ধানের চাষ করেছিলেন। ধাষ ঝাড়াই করে ধান জমিতেই মজুদ করে রেখেছিলেন। রবিবার রাতের অন্ধকারে সেই ধানে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে শেষ সম্বলটুকু। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ বস্তা ধান। যার আনুমানিক মূল্য ৫০-৬০ হাজার টাকা। কীভাবে আগুন লাগলো ? রাজনৈতিক হিংসা , না কী অন্য কিছু ধন্দে স্থানীয়রা। ।

ভোর রাতে খবর পেয়ে জমিতে ছুটে আসে পরিবারের সদস্যরা। শেষ সম্বটুকু উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রাও। আগুনে নেভাতে গিয়ে ঝলসে যায় পরিবারের সদস্য দেবব্রত বেরা। তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে (Egra Super Specality Hospital) ভর্তি করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে, পটাশপুর ২ নং ব্লক তৃনমূলের সভাপতি দুর্গাপদ পাহাড়ি ও স্থানীয় তৃনমূল(TMC) নেতা কিশোর কুমার বেরা। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশ এই আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে।

মালদহে মদ্যপ অবস্থায় এক যুবককে গুলি করে পালালো দুষ্কৃতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00