Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউন সিটি সেন্টার- টু এর পিছনে ঝুপড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউটাউন সিটি সেন্টার টু এর পিছনে ঝুপড়ি দোকানে শুক্রবার আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয় একাধিক দোকান। ঘটনাস্থলে ইকোপার্ক থানার(EcoPark P.S.) পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন ও একটি এনকেডিএর জলের ট্যাঙ্কার পৌঁছয়। পুলিশের অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুনটি লাগে।

বিধাননগর পৌরনিগমের(Bidhannagar Corporation) ১২ নম্বর ওয়ার্ড স্থিত নিউটাউন সিটি সেন্টার(Newtown City Center) এর পিছনে ঝুপড়িতে দোকানে আগুন লাগে। আগুনে ভর্তিভূত হয় ৮টি দোকান। শুক্রবার সকাল ১১.৩০টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রা তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নিভিয়ে দেয়।

পরে ঘটনাস্থলে দমকল(FireBrigade) এসে পৌঁছয়। ইকোপার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে আগুন লাগার সঠিক কারণ কি। জানার চেষ্টা করছে পুলিশ। যদিও প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুন লাগে। কোন হতাহতের খবর নেই।অন্যদিকে কলকাতার পশ্চিম বন্দর থানার পাহাড়পুর রোডের ঝুপড়িতে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই ৬টি ঝুপড়ির ঘর। ঘটনাস্থলে যায় দমকলের ৩টে ইঞ্জিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00