শর্টসার্কিটে পুড়ে ছাই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,বানারহাট: ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা বাগানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা জন বার্লার(John Barla) পৈত্রিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুরোনো কাঠের বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান জন বার্লা এবং তাঁর পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আচমকাই জন বার্লার পুরনো কাঠের দোচালা ঘর থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা ছুটে এসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্র(Birpara Fire Brigade) থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান ওই কাঠের বাড়িতে শট সার্কিট থেকেই আগুন লাগে। তবে দিনের বেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কোন হতাহতের খবর নেই।পুড়ে যাওয়া কাঠের ঘরের ঠিক পাশেই ছিল বার্লার নতুন পাকা তিন তলা বাড়ি। স্থানীয়দের প্রচেষ্টায় এবং দ্রুত পদক্ষেপে অগ্নিকাণ্ডের হাত থেকে সেটি রক্ষা পায়। পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন।

বানারহাটে দমকল কেন্দ্র(Banarhat Fire Brigade) এখনো গড়ে না ওঠায় বীরপাড়া থেকে ইঞ্জিন আসতে অনেকটা সময় লেগেছে। যদি নিকটবর্তী এলাকায় দমকল কেন্দ্র থাকত, তাহলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যেত বলে স্থানীয়রা জানান। এই ঘটনার পরই বানারহাটের চা বাগান এলাকায় দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ দ্রুত শুরু করা এবং অগ্নিনির্বাপণ পরিকাঠামো আরও উন্নত করার দাবিও জোরালো হচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]