Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সইফুদ্দিনের খুনে জড়িত বাড়ির লোকও, দাবি  পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের মামলার মূল অভিযুক্ত আনিসুর রহমান লস্কর ও কামালউদ্দিন ঢালি। তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার জিজ্ঞাসাবাদের মাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য । পুলিশ সুত্রে জানা গিয়েছে, সইফুদ্দিন লস্করকে খুন করার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথা হয় । তৃণমূল নেতাকে গুলি করার দায়িত্ব গ্রেফতার হওয়া শাহরুল শেখ এবং গণপ্রহারে মৃত সাহাবুদ্দিনের উপর থাকলেও, খুনের গোটা পরিকল্পনা ছিল আনিসুরেরই। সেই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।

এক্ষেত্রে আরও দুজনের নাম উঠে এসেছে পুলিশি তদন্তে। তাঁরা দুজনেই নাকি সইফুদ্দিনের আত্মীয়। এবার সেই দুজন আত্মীয়কে খোঁজাও শুরু করেছে পুলিশ। অন্যদিকে সইফুদ্দিনকে খুন করার পরেও আনিসুর এবং কামালউদ্দিন এলাকায় ছিল। তবে এলাকার পরিস্থিতি অশান্ত হতেই তাঁরা ২ জনে এলাকা ছেড়ে পালিয়ে যান। তবুও পুলিশি নজর এড়ানোর আগেই গ্রেফতার হন আনিসুর এবং কামালউদ্দিন গ্রেফতার হন।

উল্লেখ্য, গত সোমবার ভোর পাঁচটা নাগাদ নমাজ পড়তে বেরিয়ে খুন হন তৃণমূল নেতা সইফউদ্দিন লস্কর। তার ঘণ্টা দুয়েকের মধ্যে উন্মত্ত জনতার মারে মৃত্যু হয় নেতা খুনে অভিযুক্তের। মৃত তৃণমূল নেতার বাবা সিপিএমের দিকে অভিযোগের আঙুল তোলেন। কেন তৃণমূল নেতাকে খুন করল ওই সিপিএম নেতা, তা এখনও স্পষ্ট নয়। তবে আদৌ সিপিএমের কেউ খুন করেছে নাকি পরিবারের কেউ তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। এই খুনের পিছনে কি কারণ তা এখনও পর্যন্ত অধরাই রয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00