Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০০ দিনের কাজে ব্যবহার হবে Face Recognition পদ্ধতি

১০০ দিনের কাজের প্রকল্পে উপভোক্তাদের কাজের হিসেব রাখতে Face Recognition পদ্ধতি ব্যবহার করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজ(100 Days Work Project) নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এবার এই প্রকল্পের কাজের হিসেব রাখতে উপভোক্তাদের Face Recognition পদ্ধতি ব্যবহার করার জন্য দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ২০২৪ সাল থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে বলে সব রাজ্যকে জানানো হয়েছে। তবে বাংলায় এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন বাংলার সরকারের বক্তব্য, যে-প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং নতুন করে শ্রমদিবস সৃষ্টির টার্গেটও দেওয়া হয়নি, সেই প্রকল্পের নজরদারি বাড়াতে নয়া নিয়মের নিদান কার্যত হাস্যকর।  

এখন ১০০ দিনের কাজের প্রকল্পে যারা কাজ পান তাঁদের উপস্থিতি বর্তমানে National Mobile Monitoring Software বা NMMS পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কেন্দ্রের নিয়মে, প্রতিটি রাজ্যে এইভাবে হাজিরা নেওয়া হয়। এরাজ্যে সেই কাজ না-হলেও কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে ইতিমধ্যেই ১০০ দিনের কাজের প্রকল্পের Job Card Holders সংযুক্ত করা হয়েছে। এই NMMS’র মধ্যেই থাকবে Face Recognition বা মুখের ছবি তুলে উপস্থিতি যাচাই করার পদ্ধতি। তবে প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সম্পূর্ণভাবেই রাজ্যের ইচ্ছার ওপর ছাড়া হয়েছে। তবে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে পরবর্তীকালে এই নিয়ম বাধ্যতামূলকই করবে কেন্দ্র।   

এবিষয় জানতে চাওয়া হলে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, ‘১০০ দিনের কাজের প্রকল্পের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহুবার অনুরোধ সত্ত্বেও সে টাকা তারা ছাড়েনি। এবার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায় করতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে আগে ওরা টাকা দিক, তারপর বাদবাকিটা ভেবে দেখা যাবে। এমনিতেও আমরা সমস্ত নিয়ম মেনেই চলি। একথা কেন্দ্রকেও একাধিকবার বলা হয়েছে। তা সত্ত্বেও বকেয়া টাকা মেটায়নি। তার থেকেও বড় কথা হল, রাজ্যে কাজ হলে তবেই তো উপস্থিতি গ্রহণের নয়া নিয়মের বিষয়টি সামনে আসবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00