Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তনুর বিরুদ্ধে প্রার্থী তাঁরই প্রাক্তন আপ্ত সহায়ক, অস্বস্তিতে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রাক্তন আপ্ত সহায়ক কল্যাণ সরকার। কল্যাণবাবু বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক। শান্তনুর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় স্বভাবতই অস্বস্তিতে বিজেপি।

আগামী সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে শনিবার প্রচারের শেষ লগ্নে শান্তনুর বিরুদ্ধে তোগ দেগে নির্দল প্রার্থী জানান, ‘শান্তনু ঠাকুর এলাকার কোনও উন্নয়ন করেননি। মানুষের বিপদে আপদে পাশে থাকেননি। শান্তনু ঠাকুর এবার জেতার মতো জায়গায় নেই। বেশিরভাগ বিজেপি সমর্থক আমার পাশে রয়েছে। সেই কারণেই আমি এবার ভোটে দাঁড়িয়েছি। এবারে আমিই জিতব। আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি ও বিজেপিতেই থাকব।‘ এদিন রীতিমতো অভিযোগের সুরেই নির্দল প্রার্থী জানান, ‘শান্তনু ঠাকুর আসলে ভেকধারী বিজেপি। উনি কি আদৌ বিজেপিতে আছেন। দলকে ব্ল্যাকেমেলিং করে তিনি মন্ত্রিত্ব নিয়েছিলেন। মতুয়া সম্প্রদায়ের লোকেরা ওনার সঙ্গে নেই।আমিই আসল বিজেপি।‘ পাশাপাশি শান্তনু ঠাকুর এইমসে চাকরি দেবে বলে অনেক টাকা তুলেছে বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী।

এদিকে কল্যাণের বিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি তিনি জানিয়ে দেন, তিনি কল্যাণ সরকারকে চেনেন না। কল্যাণ সরকার তাঁর আপ্ত সহায়ক ছিল না। এই বিষয়ে টিপ্পনি কাটতে ছাড়েননি বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এই প্রসঙ্গে তিনি জানান, ‘শান্তনু ঠাকুর কাজ মিটে যাওয়ার পর তো কাউকে চিনতে পারেন না। এটা ওর সহজাত স্বভাব। শান্তনু এইমস-এ চাকরি দেবে বলে কোটি কোটি টাকা তুলেছে। এর সমস্ত প্রমাণ আমাদের কাছে চলে এসেছে।‘ পাশাপাশি কল্যাণকে যে শান্তনু ভালোভাবেই চেনেন, তার প্রমাণ দিয়ে তৃণমূল প্রার্থী জানান, কল্যাণ তো শান্তনুর হয়ে তোলা তুলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00