Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসারত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা সিপিআইএমের সম্পাদক ও গঙ্গারামপুরের বাসিন্দা তথা জেলার সিপিআইএমের নেতা নারায়ণ বিশ্বাস।জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার এসএসকেএম (SSKM)হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস(Minister Narayan Biswas)।

দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরের লড়াকু নেতা হিসেবেই পরিচিত ছিলেন নারায়ণ বিশ্বাস। তার মৃত্যুতে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন জেলাবাসি সহ রাজনীতিবিদরা। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা। সাত সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক ও পদস্থ নেতৃত্বরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের আত্মার শান্তি কামনা করেন।

পাশাপাশি প্রাক্তন মন্ত্রী নারায়ন বিশ্বাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, তার অঙ্গদান করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে(Malda Medical College Hospital) । পাশাপাশি এসএসকেএম হাসপাতালেও তার চক্ষু দান করা হয়। সিপিআইএমের প্রাক্তন মন্ত্রীর নারায়ন বিশ্বাসের অকাল প্রয়াণে একটি যুগের অবসান ঘটলো বলে মনে করছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দল। প্রাক্তন মন্ত্রীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00