Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঞ্জালের ওপর কর লাগু নিয়ে দোটানায় ইংরেজবাজার পৌরসভা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবর্জনা সংগ্রহের জন্য প্রতিটি  বাড়ি  থেকে কর আদায় করার সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজবাজার পৌরসভা । পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলের ক্ষেত্রে এই কর প্রযোজ্য।  তবে কবে থেকে এই কর আদায় শুরু হবে তা জানায়নি পুর কর্তৃপক্ষ ৷ বলা বাহুল্য, পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে সরব হয় বণিক মহল।

এই পরিস্থিতিতে টেন্ডার দুর্নীতি, নিজেদের ইচ্ছেমতো কর চালু করা, বেআইনি নির্মাণ, সরকারি জায়গায় টাকার বিনিময়ে লোক বসানো ইত্যাদি বিষয় নিয়ে নবান্নের সভাঘর থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপর কী আবর্জনার জন্য কর থাকবে কিনা তা পৌরসভার চেয়ারম্যানের  সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করেনি।

সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার তরফে জানান হয়েছিল, কেন্দ্রীয় সরকার জঞ্জাল সংগ্রহের কর আদায় না-করলে পঞ্চদশ অর্থ কমিশনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হবে না। পাশাপাশি আবর্জনার জন্য কতটাকা কর ধার্য করা হবে সেটাও ঠিক করে দিয়েছিল পুরসভা।  গৃহস্থ বাড়ি পিছু দৈনিক এক টাকা কর ধার্য হয়েছিল ৷ হোটেল ও রেস্টুরেন্টের মালিকদের প্রতিদিন ২৫ টাকা করে কর দিতে হবে। আর তাতে বেশ ক্ষুব্ধ হয় বাসিন্দারা। বলা বাহুল্য, শুধু ইংরেজবাজার নয়, রাজ্যের বেশিরভাগ পৌরসভায় একই ছবি ৷ মুখ্যমন্ত্রী তা নজর পড়তেই ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না  পুরসভার আধিকারিকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00