Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মনোনয়ন নির্ঘণ্টে কোনও পরিবর্তন নয়, সিদ্ধান্ত কমিশনের

মনোন্যনপত্র জমা দেওয়া এবং তোলার সময় অপরিবর্তিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। সেই উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। মাঝে বাদ শুধু রবিবার। এতে কোনও পরিবর্তন নয়- এমনটাই জানাল কমিশন (ELECTION COMMISSION)। 

আজ ছিল সমস্ত জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। সেই বৈঠকেই নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন। জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, মনোনয়নের নির্ঘণ্ট অপরিবর্তিত থাকবে। মনোনয়নপত্র জমা দেওয়া এবং তোলার সময় থাকবে অপরিবর্তিত।  

আগামী ১৭ জুন শেষ দিন স্ক্রুটিনির। আগামী ২০ জুনের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র।  রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। ফলপ্রকাশ হবে আগামী ১১ জুলাই। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন।

অন্যদিকে, বিজেপি এবং কংগ্রেসের করা মামলায়  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মনোনয়ন জমা দেওয়ার জন্য কমিশনের সময়সীমা যথেষ্ট নয়। কমিশনের প্রতি নির্দেশ, সময়সীমা নিয়ে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন।  নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে হবে কমিশনকে। নমিনেশন প্রক্রিয়া, ভোট থেকে ফলপ্রকাশ সমস্ত প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে রাজ্য। বিচারপতি বলেন, মনোনয়নের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন। আদালতের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে কমিশন নিজেদের অবস্থানের কথা জানাবে আদালতে। রাজ্যকেও এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই দিনই পরবর্তী শুনানি।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00