Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো পাসপোর্ট মামলায় তৎপর ইডি, ফের তল্লাশি অভিযান রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভুয়ো পাসপোর্ট মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়েকদিন ধরেই রাজ্যের বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনায় আজাদ মল্লিককে গ্রেফতার করেছে ইডি। এবার তারই এক ঘনিষ্টের বাড়িতে অভিযান শুরু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। বৃহস্পতিবার নদিয়ায় আজ়াদের সহযোগীর চাকদার বাড়িতে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, চাকদহ থানার ঘেটুগাছি শিবপুর গ্রামে দুলাল হালদার নামে ওই ব্যক্তি আজাদের ঘনিষ্ট। তাকে দিয়েই পাসপোর্ট তৈরির একাধিক কাজ করিয়েছে আজাদ। জেরায় দুলাল হালদারের নাম উঠে আসতেই আসরে নেমেছে ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হাজির হয়েছেন সেই বাড়িতে। এই ব্যক্তিকে দিয়েই আজাদ ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন বলে সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, কাঁচরাপাড়ার সাইবার ক্যাফে থেকেই চলত ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ। ১২-১৩ হাজার টাকা থেকে ৩০-৪০ হাজার টাকার বিনিময়ে সেই পাসপোর্ট বানানোর কাজ চলত। শুধু পাসপোর্টই নয়, অন্যান্য পরিচয় পত্র বানানোর কাজ করত আজাদ মল্লিক। ভুয়ো পাসপোর্ট বানানোর এক বড় চক্র রয়েছে। সেখানে মিডলম্যান হিসেবে কাজ করত আজাদ। বাংলাদেশেও ছড়িয়ে রয়েছে এই চক্রের শিকড়। ইডির অনুমান, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল আজাদের। তাকে জিজ্ঞাসাবাদ করেই দুলাল হালদার নামে এই ব্যক্তির হদিশ মিলেছে। তারপরেই ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি।

পাসপোর্ট জালিয়াতির সঙ্গে তার ঠিক কতটা যোগ রয়েছে, কোথায় কোথায় এই জাল পাসপোর্ট বানানো হয়েছে, সব বিষয়ে জানতে দুলাল হালদারকেও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।

গত বছরের শেষের দিকে ভুয়ো পাসপোর্ট বানানোর বিষয়টি প্রকাশ্যে এসেছে। তারপর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে জানা গিয়েছে, অভিযোগের তালিকায় এখনো অনেকেই রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00