Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েতে রাজনৈতিক হানাহানি রোধে পথে নেমেছেন স্বপন বাউল

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: রাজনৈতিক হানাহানি বন্ধ হোক, সবার মধ্যে তৈরি হোক সম্প্রীতির মেলবন্ধন। গ্রামে গ্রামে ঘুরে গানের মাধ্যমে এই বার্তায় দিচ্ছেন বর্ধমানের স্বপন বাউল(Swapan Baul)।এবার বাউল গানের মাধ্যমে ভোট নিয়ে রাজনৈতিক হিংসা থামাতে পথে নামলেন পূর্ব বর্ধমানের(East Bardhaman বাসিন্দা স্বপন দত্ত বাউল। মনোনয়ন পর্ব থেকে রাজনৈতিক হিংসা শুরু হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। জখম হয়েছেন অনেকে, কয়েকজনের প্রাণ গিয়েছে।

রাজনৈতিক হানাহানি বন্ধ হোক, মানুষ নিজের ভোট নিজে দিক, ভোট নিয়ে কোন গোলমাল করা যাবে না, একে অপরের প্রতি সম্প্রীতি যেন নষ্ট না হয়, গানের মাধ্যমে গ্রামে গ্রামে এমনই প্রচারে নেমেছেন বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা বাউল শিল্পী স্বপন বাবু। বর্ধমানের কয়েকটি জায়গায় এমন প্রচার করার পর মঙ্গলবার পৌঁছন উত্তর ২৪ পরগনার অশোকনগরে(Asoknagar)। পথে-ঘাটে, বাজারে ঘুরে এমনই সচেতনতার গান করতে দেখা গেল এই বাউল শিল্পীকে। কয়েক বছর আগে করোনা তার আগেও ডেঙ্গির সময় তাকে গানের মাধ্যমে এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীই নয় ,তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকেও তিনি পুরস্কার গ্রহণ করেছেন। সমাজের বিভিন্ন স্তরে সম্মানিত হয়েছেন।

এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে রাজনৈতিক হিংসা বাড়ছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেখালো এই বাউল শিল্পীকে। তাই তিনি আর বাড়িতে বসে থাকতে পারলেন না ,বেরিয়ে পড়লেন গ্রামে গ্রামে। স্বপন বাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। তারা বলছেন স্বপন বাবুর মত মানুষকে নির্বাচন কমিশন বা সরকারের কাজে লাগানো উচিত, গ্রামে গ্রামে শান্তির বার্তা পৌঁছে দেওয়া উচিত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00