Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেওয়াল চাপা পড়ে মৃত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বর্ধমানে

গত মঙ্গলবারই কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়েছিলেন নিয়ামত ও নূরউদ্দিন শেখ।

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান: ভিন রাজ্যের রাজমিস্ত্রির কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু। শুক্রবার পূর্ব বর্ধমান(East Bardhaman) জেলার পূর্বস্থলীর মুকশিমপাড়া পঞ্চায়েতের বারোরপাড়া এলাকায় গ্রামের বাড়িতে মৃতদেহ নিয়ামত শেখ নামের ওই পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসা হয়। গতকালই আরেক পরিযায়ী শ্রমিক নুরউদ্দিন শেখের মৃতদেহ ফিরেছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর মুকশিমপাড়ার বাসিন্দা নিয়ামত শেখ ও নূরউদ্দিন শেখ কেরলের মালাপ্পুরম জেলায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। গত মঙ্গলবার সেখানে একটি পাঁচিলের নিচে কাজ করার সময় আচমকাই চাপা পড়ে যান দুজনে। 

তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়ামত ও নূরউদ্দিনকে। ওইদিনই চিকি‍ৎসা চলাকালীন মারা যান নুরউদ্দিন শেখ। পরের দিন  বুধবার মারা যান নিয়ামত শেখ (Niyamat Sk.)। এদিন মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়েন নিয়ামতের পরিবারের সদস্যরা। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00