Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ বছরে মৃত ১২ হাজার Job Card Holders, টাকা পেতে লাগবে NOC

যে ১২ হাজার Job Card Holders মারা গিয়েছেন গত ২ বছরে তাঁদের প্রাপ্য মজুরি পাবে তাঁদের পরিবার। তবে লাগবে No Objection Certificate বা NOC।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের নিষ্ঠুরতা প্রত্যক্ষ করছে গোটা বাংলা(Bengal)। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেমন আটকে রাখা হয়েছে তেমনি আটকে রাখা হয়েছে ১০০ দিনের কাজের মজুরিও(Wages of 100 Days Work Project)। আটকে রাখা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকাও। যদিও রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সেই বকেয়া মজুরি দেওয়ার কাজ শুরু করে দিতে চলেছে আগামী পরশু অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু সেই টাকা দেওয়ার আগে রাজ্য সরকারের করা নিজস্ব সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মোদি সরকার গত ২ বছর ধরে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে। বাংলা এই খাতে প্রায় ৭ হাজার কোটি টাকা পাবে কেন্দ্রের থেকে। এর মধ্যে শুধুমাত্র মজুরি বাবদ প্রাপ্য ৩৭৩২ কোটি টাকা। সেই টাকার এবার রাজ্য সরকার তুলে দিতে চলেছেন বাংলার প্রায় ২৪ লক্ষ Job Card Holders’র হাতে। কিন্তু সমীক্ষাকালেই দেখা যাচ্ছে গত ২ বছরে ১২ হাজার Job Card Holders মারা গিয়েছেন তাঁদের কাজের মজুরি না পেয়েই।

খেটে খাওয়া মানুষের অসহায়তা নিয়ে তাঁদের বঞ্চনার পথে ঠেলে দিয়ে কদর্য রাজনীতি শুরু করেছে গেরুয়া শিবির। তার দাম গুণতে হচ্ছে বাংলার গরিব মানুষকে। ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও মজুরি না পাওয়ার ঘটনা বাংলার বুকে এক আধজনের সঙ্গে হয়নি। হয়েছে প্রায় ২৫ লক্ষ মানুষের সঙ্গে। দীর্ঘদিন ধরে সেই টাকা চেয়েও কেন্দ্রের কাছ থেকে তা পায়নি রাজ্য সরকার। তার জেরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্য সরকারই ওই ২৫ লক্ষ মানুষের বকেয়া মজুরি দিয়ে দেবে। এর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেটে ৩৭০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সেই টাকা দেওয়ার কাজ শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু তার আগে কে কে টাকা পাবেন আর কত করে পাবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখতেই প্রতিটি গ্রামে সমীক্ষা শুরু করেছিল রাজ্য সরকার। আর সেই সমীক্ষাতেই উঠে এসেছে প্রায় ১২ হাজার মানুষ ১০০ দিনের কাজের টাকার মজুরি নিজেদের হাতে পাবেন না। কেননা তাঁরা মারা গিয়েছেন ইতিমধ্যেই।

রাজ্যের প্রতিটি জেলা থেকে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ন্যায্য প্রাপকদের তালিকা পাঠানো হয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতরে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তাঁদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওই দফতরের নির্দিষ্ট পোর্টালে তুলছে জেলা প্রশাসন। আর এই তালিকাতেই দেখা যাচ্ছে, কোনও গ্রাম পঞ্চায়েতে ৯জন, আবার কোনওটিতে ৬জন Job Card Holders মারা গিয়েছেন গত ২ বছরে। ১জনও ন্যায্য প্রাপক মারা যাননি, রাজ্যের ৩ হাজার ৩৩৯টির মধ্যে এমন গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হাতেগোনা। সমস্ত তালিকা যাচাইয়ের পর প্রশাসনিক কর্তারা প্রায় ১২ হাজার এরকম নাম পেয়েছেন যারা ইতিমধ্যেই মারা গিয়েছেন। এবার সেই মৃত Job Card Holders-দের জন্য আলাদা তালিকা তৈরি হচ্ছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রতিটি ব্লক ধরে ধরে মৃত Job Card Holders-দের চূড়ান্ত তালিকা তৈরি করতে। যারা মারা গিয়েছেন তাঁদের পরিবারের পাশে থাকছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারকে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের উদাসীন মনোভাবের কারণেই আজ নিজের হাতে মজুরির টাকা পেলেন না বাংলার প্রায় ১২ হাজার মানুষ। এটা নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই নয়। তবে মৃত Job Card Holders-দের ন্যায্য উত্তরাধিকারী কে সেটা ঠিক করার জন্য পরিবারের তরফে  No Objection Certificate বা NOC লাগবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00