Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে ধাবায় হানা দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ আটক করে পুলিশ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর ও উত্তর ২৪ পরগনা: সোমবার রাতে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের এবিএল মোড় সংলগ্ন এলাকায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ একটি ধাবায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ দেশি ও বিদেশী মদ বাজেয়াপ্ত করল। ওই ধাবা থেকে দুজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা পুলিশ। মঙ্গলবার দুজনকে মহকুমা আদালতে পেশ করে নিউ টাউনশিপ থানার(New Town Ship P.S.) পুলিশ। এদিকে,গত ১০ দিন ধরে দুর্গাপুর ইসিএল(ECL) এলাকার খাস কেন্দা এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে ইসিএলের লোয়ার কেন্ডা কোলিয়ারিতে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান মহিলারা ।

ইসিএল কোলিয়ারির কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। অন্যদিকে,গত ২৩ তারিখ টুম্পা কয়াল(Tumpa Kayal) এর স্বামীর ওপর হামলার ঘটনায় বিধান নগর কমিশনারেট এর কমিশনার এর দ্বারস্থ হলেন টুম্পা কয়াল। কমিশনার এর কাছে লিখিত অভিযোগ করলেন তিনি। রাজু নস্কর সহ বাকিদের গ্রেফতার এর দাবি জানান তিনি।২৩ জুন সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে রাস্তায় বের হন টুম্পা কয়ালের স্বামী।অভিযোগ সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর করে।

সেই সময় তৃণমূল এর বিজয় মিছিল চলছিল। সেই সময় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এর পর কোনো ভাবে তাকে নিয়ে জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করিয়ে টেকনোসিটি থানায় আসে টুম্পা কয়াল ও তার স্বামী বিশ্বজিৎ মন্ডল। সেখানে অভিযোগ দায়ের করে। টুম্পার দাবী যতক্ষন না দোষীরা গ্রেফতার হবে ততক্ষন সে থানায় বসে থাকবে।দোষীদের গ্রেফতারির দাবী জানায় টুম্পা কয়াল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00