Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বের সেরা বিজ্ঞানীদের নামের তালিকায় জায়গা পেলেন বাঙালি বিজ্ঞানী

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের সেরা বিজ্ঞানীদের নামের তালিকায় জায়গা করে নিলেন বাঙালী বিজ্ঞানী। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের প্রবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের সেরা বিজ্ঞানীদের নামের তালিকায় জায়গা করে নিলেন বাঙালি বিজ্ঞানী। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের প্রবাসী বাঙালী চিকিৎসক তথা প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ উজ্জ্বল পোদ্দার এই বিরল সম্মান পেলেন। তাঁর একটি গবেষণাপত্রের জন্যই তাঁকে সম্মান জানিয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় গত দুবছর ধরে বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করছে।

এবারের তালিকাতেও ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ডাঃ উজ্জ্বল পোদ্দার। শিশুরোগ বিশেষজ্ঞ উজ্জ্বলবাবু মূলত শিশু অন্ত্ররোগবিশেষজ্ঞ। উত্তরপ্রদেশের লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কর্মরত ডাঃ উজ্জ্বল পোদ্দার। সেখানকার শিশু অন্ত্ররোগ বিভাগের প্রধান তিনি। মূলত তাঁরই উদ্যোগে ভারতে শিশু অন্ত্ররোগের চিকিৎসার আলাদা ব্যবস্থা হয়েছে। পড়াশোনা যখন মাঝপথে তখনই বাবা চলে গিয়েছিলেন চিরতরে। এরপর শুরু নতুন করে বাঁচার লড়াই। ঘুঁটে বিক্রি করে, ঠোঙা বানিয়ে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন উজ্জ্বলবাবুর মা।

১৯৮৬ সালে এমবিবিএস পরীক্ষায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রথম হন উজ্জ্বল পোদ্দার। এরফলে তিনি ফাইজার গোল্ড মেডেল পেয়েছিলেন। এরপর ১৯৯৪ সালে চণ্ডীগড় কলেজ থেকে পেয়েছেন ভি বালগোপাল রাজু স্বর্ণপদক। ১৯৯৮ সালে ইতালির ইউরোপিয়ান স্কুল অফ অঙ্কোলজি থেকে ফেলোশিপ এবং ১৯৯৯ সালে লন্ডনের রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ থেকে ফেলোশিপ সম্মান পেয়েছেন তিনি। তবে বিদেশের একাধিক মেডিকেল কলেজে শিক্ষকতার সুযোগ পেয়েও তিনি ভারতেই থেকে গিয়েছেন। ডঃ পোদ্দার দেখিয়েছিলেন, ইউরোপ এবং আমেরিকার শিশুদের মতোই উত্তর ও পূর্ব ভারতের শিশুদের গমজাত খাবার হজমের সমস্যা দেখা যায়। পাশাপাশি শিশুদের কৃমির সংক্রমণ, অন্ত্রের প্রদাহ সংক্রান্ত সমস্যার কারণ নিয়েও গবেষণা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত তাঁর ১৮০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00