Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিন অফ স্টুডেন্টসকে রাজ্য মানবাধিকার কমিশনে ডেকে জেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ড: রজত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্য মানবাধিকার কমিশনে(State Human Rights Comission) সোমবার ডেকে পাঠানো হয়। সোমবার তাকে সল্টলেকে কমিশনের অফিসে তলব করা হলে তিনি সশরীরে হাজির হন।

সোমবার সকালে রাজ্য মানবাধিকার কমিশনের দফতরে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ড: রজত রায়। তাকে বারোটার সময় কমিশনের অফিসে আসতে বলা হয়েছিল। রাজ্য মানবাধিকার কমিশনে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, মূলত ঘটনার দিন রাত্রে তিনি কি জেনে ছিলেন, এবং জানার পর তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়েই তার কাছে জানতে চায় কমিশন।

জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে ড: রজত রায়(Rajat Roy) জানান, তিনি যা বলার কমিশনকে জানিয়েছেন। এবার কমিশন সংবাদ মাধ্যমকে যা জানাবার জানাবেন। তিনি আলাদা করে কিছু সংবাদ মাধ্যমের সামনে বলবেন না বলে নিজের গাড়িতে উঠে বসেন। এদিন তার হাতে ছিল একটি হলুদ রঙের ফাইল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00