Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক পরীক্ষার আগের দিন রক্তদান শিবিরের উদ্বোধনে এসে মাইক খুললেন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: মাধ্যমিক পরীক্ষার আগের দিন প্রধান উদ্বোধক বিধায়ক। রবিবার একটি রক্তদান শিবিরে এসে নিজে মাইক খুললেন দাঁড়িয়ে থেকে। তারপর বিনা মাইকে শব্দদূষন না করে উদ্বোধন করলেন  রক্তদান শিবিরের। পাশাপাশি উদ্বুদ্ধ করলেন  রক্তদাতাদের । সামাজিক বার্তার একটা উদাহরণ তুলে ধরলেন ওই বিধায়ক । ঘটনাস্থল কলকাতা লাগোয়া হাওড়া জেলার ডোমজুড়(Domjur)। যেখনে গত সময় দেখা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার। সেই সময় সেই খবরও সম্প্রচারিত হয় টেলিভিশনে ও প্রকাশিত হয় খবরের কাগজে ।

অতীতে এই রকম নিদর্শন প্রায়ই দেখা যেত  । সেখানে সামাজিক বার্তাবাহক এই কাজ সত্যিই প্রশংসাযোগ্য । সময় রবিবার সকাল। স্থান হাওড়ার ডোমজুড় বিধানসভার(Domjur Assembly) সাঁপুইপাড়া বসুকাঠী অঞ্চল । বিধায়কের(MLA) নাম কল্যান ঘোষ । তিনিই হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতিও। ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ অবশ্য জানান এটা বিশেষ কিছু ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশ ছিল ও হাইকোর্টের নির্দেশ ছিল মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে মাইক বাজিয়ে কোনও অনুষ্ঠান করা যাবে না।

ফাঁকা মাঠে করলে মাইক বাজিয়ে নয়, অল্প সাউন্ডে বক্স বাজিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তিনি শুধু দলীয় ও হাইকোর্টের এই নির্দেশকে মান্যতা দিয়েছেন বলে জানান কল্যানবাবু। জনপ্রতিনিধির এহেনও অভিভাবক সুলভ আচরণে গর্বিত ডোমজুড়বাসী। জনপ্রতিনিধিদের এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া আবশ্যক বলে মনে করেন সকলে। তবেই প্রকৃত মা মাটি মানুষের নেতা হয়ে ওঠা সম্ভব হবে। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00