Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মিষ্টির হাব তৈরির জায়গা পরিদর্শন করতে গেলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: সন্দেশখালিতে জনসভা করতে গিয়ে মিষ্টি হাব করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরজমিনে সন্দেশখালিতে পরিদর্শন করতে রবিবার সুন্দরবন গেলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক।সন্দেশখালিতে অনেক সন্দেশ পাওয়া যায় সন্দেশখালির মানুষের দামি মেনে ২০২৪ এর ৩০ শে ডিসেম্বর সন্দেশখালির(Sandeshkhali) মিশন মাঠে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছিলেন সন্দেশখালিতে অনেক নাকি সন্দেশ পাওয়া যায়। খেজুরের রসের নলেন গুড়ের পাটালি, নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায়। এখানে যাতে একটা মিষ্টি হাব(Sweet Hub) করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি ।

সেই কথামতো রবিবার উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদি সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তারা সন্দেশখালির বিডিও(BDO) অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার দু’সপ্তাহের মধ্যে সন্দেশখালিতে মিষ্টি হাবের, জায়গা দেখতে প্রশাসনিক কর্তারা উপস্থিত হন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মিষ্টি দোকানগুলিতে গিয়ে সেখানে কি ধরনের মিষ্টি তৈরি হয় তার খোঁজখবর নেন। সন্দেশখালিতে মিষ্টির হাব তৈরি হওয়ার পর সেখান থেকে সন্দেশ ও মিষ্টি গুলি কিভাবে বিভিন্ন খাদ্য মেলায় বা কলকাতায় নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা করেন জেলা শাসক।

এর পাশাপাশি সন্দেশখালির মিষ্টির দোকানগুলিতে যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় তা চেখে দেখেন তারা। গত বছর ৩০শে ডিসেম্বর সন্দেশখালি মিশন মাঠে জনসভা করতে গিয়ে মিষ্টি হাব তৈরীর ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনকে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সন্দেশখালির অর্থনৈতিক পরিকাঠাময় পরিবর্তন আনতে সেখানে মিষ্টির হাব তৈরীর ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতেই শুরু হল প্রশাসনিক তৎপরতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00