Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমলেন্দুর উদ্যোগে চাকরিতে যোগ দিলেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি

হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার জন্য তিনি বিশেষ ভাবে সক্ষম হয়ে পড়েছিলেন। সেই সময় প্রাইমারি স্কুলে চাকরিতে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীয়া জেলার করিমপুরের বিধায়ক (MLA) তথা জেলা প্রাইমারি বোর্ডের (DISTRICT PRIMARY BOARD) চেয়ারম্যান (CHAIRMAN) বিমলেন্দু সিংহ রায়ের মানবিক রূপ ফুটে উঠল আবারও। মঙ্গলবারের ঘটনা। বিধায়কের উদ্যোগে চাকরিতে যোগ দিলেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বিশেষ ভাবে সক্ষম হয়ে পড়েন হরিণঘাটা থানার ১ ব্যক্তি। ওই ব্যক্তির নাম কলিমউদ্দিন শেখ। তাঁর হাতে বিধায়ক তথা জেলা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান তুলে দিলেন চাকরিতে যোগ দেওয়ার কাগজপত্র।

কলিমউদ্দিন শেখের বাড়ি হরিণঘাটা থানার অন্তর্গত সুবুদ্ধিপুর গ্রামে। হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার জন্য তিনি বিশেষ ভাবে সক্ষম হয়ে পড়েছিলেন। সেই সময় প্রাইমারি স্কুলে চাকরিতে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র আসে। বিধায়ক জানিয়েছেন, কলিমউদ্দিন শেখ অসুস্থ থাকার জন্য ওই সময় নিয়োগপত্র নিয়ে স্কুলে জয়েন করতে পারেননি। সেই খবর আসে ডিস্ট্রিক্ট প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান ও বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের কাছে।

এই খবর পেয়ে বিমলেন্দু সিংহ রায় কলিমউদ্দিন শেখের পরিবারকে জানিয়েছিলেন,  কলিমউদ্দিন যখন সুস্থ হবেন তারপরেই ওনার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সেই কথা রাখলেন জেলা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান। প্রতিশ্রুতি মত, মঙ্গলবার প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষ থেকে কলিমউদ্দিন শেখের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। উপস্থিত ছিলেন  কলিমউদ্দিনের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এই ঘটনায় কলিমউদ্দিন ও তাঁর পরিবার।

কলিমউদ্দিনের স্ত্রী বলেন, চেয়ারম্যানের এমন মানবিক রূপের পরিচয় পেয়ে তাঁরা আপ্লুত। সেই সঙ্গে ধন্যবাদও জানান করিমপুরের বিধায়ককে।  কলিমউদ্দিন কিছুদিনের মধ্যেই যোগ দিতে চলেছেন সুবুদ্ধিপুর মাহাতো পাড়া প্রাইমারি স্কুলের (PRIMARY SCHOOL) শিক্ষক হিসাবে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00