Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিনহাটায় রথের চূড়া ভেঙে পড়ে আহত দুই দর্শনার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: উল্টো রথে বড় বিপত্তি হল কোচবিহার জেলার দিনহাটায়। রথের চূড়া ভেঙে পড়ল। আর তাতে আহত হলেন দুজন দর্শনার্থী। দিনহাটায়(Dinhata) উল্টো রথযাত্রায় রথ বেরিয়েছিল শনিবার বিকেলে। বড় আটিয়াবাড়ী থেকে দিনহাটা বড় নাচিনা বাঁশতলা এলাকার দিকে এগোচ্ছিল রথটি। রাস্তার দুপাশে প্রচুর দর্শনার্থী ভিড় হয়েছিল।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রথটি যখন বড় নাচিনা বাঁশ তলা এলাকার কাছাকাছি এসে যায় সেই সময় হঠাৎ রথের চূড়া ভেঙে(Chariot Breaks) পড়ে। রাস্তার উপরে কেবেল তার রথের চূড়ার ওপর আটকে যায়। রথের টানে সেই চূড়া ভেঙে দর্শনার্থীদের মাথার উপর পড়ে। এই ঘটনায় দুজন দর্শনার্থী মাথায় গুরুতর আঘাত পান। তাদের নাম ভারতী বর্মন ও দুলাল আর্য। আহতদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা রওনা দিয়েছেন।এবারের রথযাত্রার দিন হুগলি জেলাতে রথের চূড়া ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। পি এন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার সময় ডানকুনি পুরসভার কাছে রথের চূড়া ভেঙে পড়েছিল। তাতে তিনজন দর্শনার্থী আহত হয়েছিলেন।

তার মধ্যে একজনের পরেই হাসপাতালে মৃত্যু হয়। দিনহাটাতেও উল্টো রথের দিন একই ধরনের দুর্ঘটনা ঘটল।কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে দিনহাটার পুলিশ তদন্ত করবে বলে জানা গিয়েছে। রথের ভেঙে যাওয়া চূড়ার অংশটি সংগ্রহ করে থমকে যাওয়ার রথযাত্রা ফের শুরু হয়। যে রাস্তা দিয়ে এই রথযাচ্ছিল সেই রাস্তায় কেবলের তার আটকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। এদিকে শনিবার সন্ধ্যেবেলা আঁধার নেমে আসায় চূড়া কেবেলের তার আটকে গেছে তা ঠিকমতো দেখতে পাননি। ওই রথের উদ্যোক্তারা। ফলে এই দুর্ঘটনা ঘটে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00