Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুষ্কৃতীদের তাণ্ডবে ফের অশান্ত হয়ে উঠল দিনহাটা

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুর করে তাকে অপহরণের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ভাঙা গাড়ি নিয়ে পথ অবরোধ করে তৃণমূল কর্মী সমর্থকেরা। গতকাল মঙ্গলবার রাতে দিনহাটা(Dinhata) -১ নং ব্লকের ভেটাগুড়ি মহাকালধাম সংলগ্ন এলাকায় একটি গাড়ি করে তৃণমূলের এক কর্মী বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময়ে বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তার গাড়ির গতিরোধ করে। গাড়ি ভাঙচুর করে ওই কর্মীকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। 

স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, ওই এলাকায় তৃণমূল প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।  বুধবার সকাল থেকেই কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চল সভাপতি সুনীল সরকার বলেন – বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বিভিন্ন প্রার্থীদের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে। গতকাল রাতে আমাদের কর্মী নুর ইসলামকে (Nur Islam)  অপহরণ করেছে। আমরা এই ঘটনার পর পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বারবার বলার পরেও এখনও নুর ইসলামের কোন খবর পাওয়া যায়নি। যদিও পুলিশ প্রশাসনের দাবি, মারধর করে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আমরা পথ অবরোধ করছি যতক্ষণ না দোষীরা শাস্তি পায় বা গ্রেফতার হয়, ততক্ষণ আন্দোলন চলবে।’ তৃণমূল কর্মীদের অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয়  দিনহাটা থানার (Dinhata P.S.) পুলিশ ।এলাকায় উত্তেজনা রয়েছে ।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00