Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথমবার পা দিলীপ জায়া রিঙ্কুর, কেমন অভ্যর্থনা পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বিয়ের পর ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রামে পৈত্রিক বাড়িতে সস্ত্রীক দিলীপ ঘোষ। এপ্রিল মাসে চার হাত এক হয়েছে। বিভিন্ন কর্মকাণডে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি নববধূর। এবার শ্বশুরবাড়িতে পা রেখেছেন দিলীপ জায়া রিঙ্কু মজুমদার। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গিয়েছে ঘোষ বাড়ির নববধূকে।

চলতি বৈশাখে গাঁটছড়া বেঁধেছএন দুজন। বিয়েতে দিলীপ ঘোষের মা সহ ঘনিষ্ট কয়েকজন হাজির ছিলেন। অনেকেই আবার হাজির থাকতে পারেননি। দিলীপ ঘোষের ভাই হীরক ঘোষও দাদার বিয়ে শুনে অবাক হয়েছিলেন। বউদিকে চোখের সামনে দেখে তবে বিশ্বাস হয়েছে তাঁর।

বিয়ের পরে সোমবার স্ত্রী রিঙ্কুকে নিয়ে নিজের পৈতৃক ভিটেয় গেলেন দিলীপ। মা পুষ্পলতা নতুন বউকে বরণ করে তোলেন বাড়িতে। নববধূর জন্য বাড়িতে বিশেষ রান্নার আয়োজনও করা হয়েছিল। এদিন নতুন বউয়ের জন্য রান্না হয় সর্ষে ইলিশ। নতুন বউ রিঙ্কুর তিন জা মিলে সকল রান্নার আয়োজন করেছিলেন। শুধু সর্ষে ইলিশ নয়, সঙ্গে ছিল আরও অনেক পদ। দিলীপের ভাই হীরক ঘোষ বলেন, দাদা-বৌদিকে একসঙ্গে দেখে খুবই খুশি। প্রথমে বিশ্বাস না হলেও এখন মনে হচ্ছে দাদা সত্যি বিয়ে করেছে। নতুন বউদির প্রশংসাও করেছেন দেওর হীরক ঘোষ। তাঁর বউদি খুব মিশুকে বলে জানিয়েছেন তিনি।পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে মিশে যেতে পেরেছেন।

দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা ছড়িয়ে। সেই প্রসঙ্গে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছেন, দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না।

দিলীপ ঘোষ গ্রামে গিয়ে প্রথমে যান তাঁর কাকুর বাড়ি। সেখান থেকে গ্রামের জগন্নাথ মন্দির এবং তাঁদের কুলদেবতা শিবের মন্দির দর্শন করে বাড়িতে যান তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00