Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুক কাঁপলে আজ রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে : দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: ‘রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে’, ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি। রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কী হবে? সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের। ২০২৩ সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়্গপুরে। ২০২৪-এর রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে। বিধানসভা ভোটের এক বছর আগে ‘ঘরের মাঠ’ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে তাঁর ঝাঁঝালো ‘কামব্যাক’-এর ইঙ্গিত? প্রশ্ন দলের ভিতরে-বাইরে। রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে যান দিলীপ ঘোষ। তবে তার আগে মর্নিং ওয়াকের(Morning Walk) সময়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন, ‘জয় শ্রীরাম বললে যাঁদের বুক দুড়দুড় করে, তাঁরা রবিবার রাস্তায় বার হবেন না। হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ জুড়ে আজ জয় শ্রীরাম বলছে। আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও।’তাই ভয় পেয়ে নয়, যারা ভয় জয় করে রাস্তায় নামতে পারবেন তারাই আসুন। বাকিরা বাড়িতে থাকুন।রামনবমীর দিনে পূর্ব মেদিনীপুরের রাধামনিতে(Radhamani) পদযাত্রা করলেন দিলীপ ঘোষ।

বাইক রেলির পাশাপাশি সুসজ্জিত গেরুয়া ধ্বজ হাতে নিয়ে পদযাত্রায় দেখা গেল বহু মানুষকে। পাশাপাশি নেতৃত্ব দেন দিলীপ ঘোষ। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের সিপাইবাজারের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপগড় এলাকায় পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে, বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে যান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00