Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘার মোহনায় ধরা পরল বিশাল আকৃতির সামুদ্রিক ভেটকি মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সকালে  দিঘার  মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের M M B কাঁটায় ২০০কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক  ভেটকি মাছ বিক্রির জন্য নিয়ে এলে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় মৎস্যজীবী ও দিঘাতে (Digha) আগত পর্যটকদের(Tourist) মধ্যে। বিশালাকার এই কই মাছ কেনার জন্য ভিড়ও জমে যায় ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে নিলামে ৩৮ হাজার টাকায় বসিরহাটের (Bashirhat) একটি মৎস্য কোম্পানি কিনে নেয় মাছটি।

জানা যায়, কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ বেগের আশীর্বাদ ট্রলারে গতকাল এ মাছটি ধরা পড়ে। মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ব্যবসায়ীদের কথায় প্রায় তিন বছর পরে এরকম বিশাল আকৃতির সামুদ্রিক কই মাছ আবার দেখা মিলল দীঘা মোহনার মৎস্যজীবীদের জালে। পর্যটক রাও দারুণ খুশি দিঘা  বেড়াতে এসে এত বড় বিরল প্রজাতির বিশালাকার সামুদ্রিক কই মাছ দেখে ।

সকলেই হাতের মোবাইল (Mobile) নিয়ে সেই কই   মাছের সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। হই হই পড়ে যায় মাছ বাজারে। এর আগেও একাধিকবার দিঘার সমুদ্র সৈকতে একাধিক বিশাল আকৃতির বিভিন্ন সামুদ্রিক মাছ জালে ধরা পড়েছিল।বিগত দু’বছর করো না কালের দরুন দিঘাতে পর্যটকদের ভিড় কমে গিয়েছিল। হোটেল ব্যবসা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। কিন্তু করোনা কাল কেটে যেতেই ফের দিঘা তার পুরনো ছন্দে ফিরে এসেছে। একই সঙ্গে চাঙ্গা হচ্ছে মাছ বাজারও। বিশাল আকৃতির সামুদ্রিক মাছ ধরা পরার পর চরচড়িয়ে নিলামে উঠছে দামও। তাই খুশি সমুদ্রের জেলেদের পাশাপাশি মৎস্যজীবীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00