Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘায় ৯ টি মাছ প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা। ৯ টি মাছ প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম হয়। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসেন। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা(Digha) মোহনায়। গভীর সমুদ্রে(Sea) পাওয়া যায় এই ধরনের মাছ।

মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দিঘার জি-কে ডি আড়ৎ- এ এই মাছের নিলাম হয়। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দিঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ ওজনের মাছ এর আগে দেখা যায়নি।

দিঘায় মৎস্যজীবীদের দাবি, পূর্ব ভারতের অন্যতম বড় মাছ বিক্রির ব্যবস্থার এই দিঘা, তাই উড়িষ্যাতে মাছগুলো পাওয়া গেল অধিক নাম পাওয়ার আশায় সেখান থেকে এক মাছ ব্যবসায়ী এগুলোকে দিঘার হোলসেল মাছ বাজারে(Fish Market) নিয়ে আসে। এদিন এই মাছগুলি নিলাম হওয়ার সময় সাধারণ মানুষ ও পর্যটকদের ভিড় ছিল নজর কাড়ার মত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00