Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডায়মন্ডহারবারে বমাল সমেত গ্রেপ্তার চোর

Share:

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার: গত ১৭/১/২৩ তারিখে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এর অন্তর্গত কালিতলা আসুতি থানার খানবেরিয়ায় একটি বাড়িতে তালা ভেঙে ল্যাপটপ, রৌপ্য/সোনার অলঙ্কার এবং ইমিটেশনের অলঙ্কার সহ বেশ কিছু জিনিসপত্র চুরি যায়। ঘটনার তদন্ত নেমে কালিতলা আশুতি থানার(Asuti P.S.) পুলিশ অফিসাররা মাত্র তিন ঘন্টার মধ্যে আশফাক মোল্লা (২৫) এবং এসকে নুরউদ্দিন (২৭) কে মহেশতলা(Mahestala) থেকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ ও অন্যান্য সমস্ত অলংকার উদ্ধার করা হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সাথে মাত্র তিন ঘন্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে এবং চুরির মাল উদ্ধার করতে সাফল্য অর্জন করেছে। এভাবেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার নাগরিকদের সকল সুরক্ষা প্রদানে ব্রতী।ডায়মন্ডহারবার (Diamondharbour)পুলিশ সদা সতর্ক এবং দৃঢ় প্রতিজ্ঞ বলে দাবি করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

ধৃত দুষ্কৃতীদের সঙ্গে কোন চক্রের যোগ সাজশ আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।এর আগে ডায়মন্ডহারবার জেলা প্রশাসন শহর এবং তার আশেপাশে বিভিন্ন প্রান্ত থানা এলাকা থেকে খোয়া যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে পুজোর আগে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিয়েছিল। ধরা পড়েছিল মোবাইল চুরি চক্রের একাধিক পান্ডা। এছাড়াও একাধিক অপরাধের দ্রুত কিনারা করতে সক্ষম হয় ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00