Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মায়েদের পুজো করে মাতৃ দিবস উদযাপন ধূপগুড়ির স্কুলে

মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবস পালিত হয় । সেই উপলক্ষে শনিবার ধূপগুড়ির স্কুলে মায়েদের পুজো করার মাধ্যমে উদযাপন করা হল দিনটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ৮ মে। মে মাসের দ্বিতীয় রবিবার ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃ দিবস পালিত হয় । সেই উপলক্ষে শনিবার আগেভাগেই ধূপগুড়ির বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে মায়েদের পুজো করার মাধ্যমে উদযাপন করা হল বিশেষ দিনটি। এই পুরো আয়োজনের পিছনে রয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।

কেন এমন আয়োজন? এই প্রসঙ্গে ধূপগুড়ির বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন জয় বসাক জানান, ‘একটি প্রতিবেদনে জানতে পারি ইন্দোনেশিয়াতে একটিও বৃদ্ধাশ্রম নেই। কারণ সে দেশে নিয়ম করে বছরের একটি নির্দিষ্ট দিনে সমস্ত স্কুলের পড়ুয়ারা তাদের মাকে পুজো দেয়। যার ফলে ছোটবেলা থেকে তাদের মা-বাবার প্রতি সন্তানদের একটা কর্তব্যবোধ জন্মায়।’ এরপর স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। একইসঙ্গে এই আয়োজন পড়ুয়াদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন জয় বসাক। স্কুলের পড়ুয়াদের মায়েরা বেশিরভাগ দিনমজুর। তাই রবিবার তাঁদের কাজ থাকে। সেই কারণে আগেরদিন শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধূপগুড়ির ওই স্কুলে মোট ২২২ জন পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে ১৯৮ জন তাদের মাকে নিয়ে এসেছিল এদিনের অনুষ্ঠানে। বাকীরা অসুস্থ থাকায় আসতে পারেননি বলে জানান প্রধান শিক্ষক। এই অনুষ্ঠান নিয়ে স্কুলের এক পড়ুয়া জানায়, আজ মাকে পুজো করেছি। ভবিষ্যতে মা-বাবার প্রতি যত্নশীল হতে হবে বলে জানায় সে। অন্যদিকে অভিভাবকেরা জানান,  বর্তমানে মাঝে মাঝে দেখা যায় ছেলে মেয়েরা বড় হয়ে বাবা-মাকে দেখে না। বাবা-মায়ের প্রতি কী ভাবে দায়িত্ব পালন করবে সেই সম্পর্কে এই অনুষ্ঠান থেকে শিখল শিশুরা। স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।  জলপাইগুড়ি জেলার ডি আই শ্যামল চন্দ্র রায় এই ধরনের অভিনব শিক্ষামূলক অনুষ্ঠান করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে  বলেন এই স্কুল ইতিমধ্যে রাজ্য সরকারের শিশুমিত্র পুরষ্কার সহ একাধিক পুরষ্কার পেয়েছে। আমি আশা করছি এই স্কুলকে দেখে জেলার অন্যান্য স্কুল গুলিও অনুপ্রাণিত হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00