Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাটেনি আতঙ্ক, নতুন বছরে চোখে জল ঘরছাড়া ধুলিয়ানবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কাটেনি আতঙ্ক। গুলি, বোমা, ইট-পাথরের চিহ্ন এখনও তাজা। তার থেকেও বেশি তাজা মনের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক। প্রাণের ভয়ে নিজের ভিটে মাটি ছেড়ে অন্য জেলায় আশ্রয় নিয়েছিলেন ধুলিয়ানবাসী। কেন্দ্রীয়বাহিনী থাকলেও সেখানে এখনই সকলে ফিরতে নারাজ তাঁরা। বছরের প্রথম দিনে বাড়ি ফিরতে না পেরে চোখে জল তাঁদের।

দেশ স্বাধীন হওয়ার পর ওপার বাংলা থেকে যেভাবে নদী পেরিয়ে হাজার হাজার মানুষকে আসতে দেখা গিয়েছিল এপার বাংলায়। ঠিক তেমন ছবিই ধরা পড়েছে ধুলিয়ানে। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। গত দু’দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শ’য়ে শ’য়ে পরিবার আশ্রয়ের জন্য উদ্বাস্তুর মতো নদী পার করে মালদায় গিয়েছেন। তাঁদের সহযোগিতায় এগিয়ে এসেছেন, স্থানীয় বাসিন্দা- জেলা প্রশাসন। তাঁরা আশ্রয় পেয়েছেন মালদার পাল্লালপুর হাইস্কুলে। দুবেলার খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস হাতে পৌঁছে দেওয়ার কাজও চলছে। কিন্তু মনের আতঙ্ক কাটেনি।

কবে ফিরবেন বাড়ি? প্রশ্নের উত্তরে শুধুই হতাশা-আতঙ্ক। চোখ বন্ধ করলেই সেদিনের ঘটনা ছবির মতো পরিষ্কার। নিজের বাড়ি-ঘর ছেড়ে, অন্য জায়গায় এসে কেন তাঁদের থাকতে হচ্ছে, তাঁদের দোষ কোথায় কিছুই তাঁরা জানেন না। আতঙ্ক এতটাই চেপে বসেছে, যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ফিরতে নারাজ অনেকেই। তাঁদের অভিযোগ, বাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু খাওয়ার জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে থাকা সম্ভব নয়।

জানা গিয়েছে, মালদার পাল্লালপুর হাইস্কুলে মোট ৬০টি পরিবার আশ্রয় নিয়েছে। তবে সোমবারই ২০টি পরিবার সেখান থেকে ধুলিয়ানে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। কিন্তু বাকিদের আতঙ্ক এখনও কাটেনি। তবে তাঁদের পাশে রয়েছে প্রশাসন। এর পাশাপাশি ধুলিয়ানে যাঁরা নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন, তাঁদের বাড়ি পৌঁছনোর জন্য সহযোগিতাও করা হচ্ছে।

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

এক কোপে আলাদা স্বামীর গোপনাঙ্গ, স্ত্রীর কাণ্ডে চাঞ্চল্য এলাকায়

সাম্প্রদায়িক তাস খেলছে বিজেপি, মালদা থেকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

ভুয়ো বৃহন্নলার নাটক ফাঁস, প্রতারক গ্রেফতার ‘আসলদের’ তৎপরতায়

মালদার ইংরেজবাজারে চুরি রুখতে গ্রাম পাহারা, প্রহরারত যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন

শান্ত ধুলিয়ান-সামশেরগঞ্জ, আতঙ্ক কাটিয়ে অবশেষে স্কুল খুলল মুর্শিদাবাদে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00