প্রেমের টানে ধর্নায় প্রেমিকা, মুর্শিদাবাদের ধনাইপুরে এক অনন্য প্রেম কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ:“প্রেম মানুষকে অন্ধ করে দেয়”—এই কথাটির যেন জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন সখিয়া খাতুন(Sakhiya Khatun) নামের এক নারী। প্রেমিকের প্রতি গভীর ভালোবাসা ও প্রতারণার প্রতিবাদ জানাতে তিনি হাজির হয়েছেন তার প্রেমিকের বাড়ির সামনে, বসেছেন অনশন ধর্মঘটে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার(Daulatbad P.S.) ধনাইপুর এলাকায়। আর এই ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে গেছে পুরো গ্রাম জুড়ে।প্রেমিকা সখিয়া খাতুনের দাবি, গত আট বছর ধরে তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন মোমিন শেখ নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি ধনাইপুর এলাকার বাসিন্দা। সখিয়ার বাড়ি ডোমকল থানার বানিয়াখালি এলাকায়। দীর্ঘ সময়ের সম্পর্কের পর যখন বিয়ের প্রসঙ্গ আসে, তখন থেকেই শুরু হয় মোমিনের নানা অজুহাত।অবশেষে সমস্ত আশা ভঙ্গ হয়ে সখিয়া সিদ্ধান্ত নেন প্রতিবাদ জানানোর।

প্রেমিক মোমিন শেখের বাড়ির সামনেই তিনি বসে পড়েন ধর্নায়। তার স্পষ্ট বক্তব্য—“আমি মোমিনকেই বিয়ে করব, আর কাউকে নয়।” এমন দৃশ্য দেখে পুরো গ্রামবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।জানা গেছে, মোমিন শেখ বিবাহিত এবং তার সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। এমনকি স্থানীয়দের দাবি অনুযায়ী, তার অন্যান্য নারীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। ধনাইপুর এলাকার বাসিন্দা সামিউল ইসলাম জানান, মোমিন দুই সন্তানের বাবা হয়েও একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। তিনি বলেন, “এই মেয়েটি ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গেই তার সম্পর্ক রয়েছে।”

বর্তমানে মোমিন(Momin) রয়েছেন কলকাতায়। তার বাবার নাম আনারুল শেখ। প্রেমিকা সখিয়ার ঘোষণা, যতক্ষণ না মোমিন বাড়িতে ফিরে আসবে, ততক্ষণ তিনি সেখানেই অবস্থান করবেন।ঘটনাটি পৌঁছে গেছে দৌলতাবাদ থানার কাছেও। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এই প্রেমঘটিত নাটকীয় ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আলোচনার ঝড়। এখন দেখার বিষয়—প্রেমিকা সখিয়া তার প্রেমিককে পাবে তো?ঘটনার পরিণতির দিকে তাকিয়ে আছে গোটা গ্রাম।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]