সাঁকরাইলে ৪০-৫০টি হাতির তাণ্ডব, ক্ষতি ৩০০ একর জমির ফসল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের হাতির তাণ্ডব সাঁকরাইলের বনপুরা, নয়াগা এলাকায় । ৪০ – ৫০টি হাতির দলের তাণ্ডবে লণ্ডভণ্ড বিঘের পর বিঘে চাষ জমি । গজরাজের হুঙ্কারে আতঙ্কে মাঝরাতে রাস্তায় নেমে আসে গ্রামবাসী । আচমকাই গ্রামের মধ্যে হাতি প্রবেশ করায় ঘরবাড়ি রক্ষার্থে রাস্তার উপর ব্যারিকেড তৈরি করে তারা ।

অবশেষে বনপুরার ডুলুং নদীর তীর হয়ে নয়াগা এলাকায় প্রবেশ করে হাতির দলটি । সেখানেও বিঘা বিঘা জমির ফসল নষ্ট করে হাতির দল। উত্তম দাস নামের এক চাষি জানান, বন্যা পরিস্থিতির জেরে আগেই বহু ধান নষ্ট হয়েছে। বাকি যা অবশিষ্ট ছিল হাতির তাণ্ডবে সেটাও নষ্ট হল।
বন্যা পরিস্থিতির পর হাতির তাণ্ডবে ফসলের ক্ষতিতে সরকারের কাছে কাতর সাহায্যের আবেদন শোনা গেল শক্তিপদ দাস নামের আরেক চাষির গলায়। তিনি বলেন, বন্যা পরিস্থিতির জেরে নিচু জমির ফসল আগেই নষ্ট হয়েছে। তারপর রাতে হাতির তাণ্ডবে প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট করেছে।

বেশ কিছুদিন ধরে সাঁকরাইলের টিয়াকাটি, পালোইডাঙ্গা, বনপুরা, নয়াগা সহ আরো বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল । হুলা পার্টির সাহায্যে হাতির দলকে জঙ্গলে ফেরালেও সূর্য ডুবতেই লোকালয়ে চলে আসছে তারা ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে গড়ধরা সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামে প্রবেশ করল ৫০টি দাঁতাল হাতির একটি দল । ইতিমধ্যে বন দফতরের তরফে তপবন জঙ্গলের পাশ্ববর্তী এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে ।

ফালাকাটায় হাতির হানায় সদ্যোজাত-সহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

গজলডোবায় বুনো হাতির হামলায় মৃত স্কুল পড়ুয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, নষ্ট জমির ফসল, মাথায় হাত চাষিদের

স্বামীর কিডনি বেচে টাকা–গয়না নিয়ে চম্পট দিল স্ত্রী! অভিযুক্ত প্রেমিক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]