টাকির ইছামতি নদীতে পূর্ণবয়স্ক কুমির, মাঘের দুপুরে নদীর চরে রোদ পোহাল

Share:

নিজস্ব প্রতিনিধি, টাকি: উত্তর ২৪ পরগনা জেলার টাকির ইছামতি নদীতে পূর্ণবয়স্ক কুমির দেখা মিলল। যা দেখতে পর্যটকদের ঢল। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার জন্য। শনিবারই এক ধাক্কায় অনেকটা বঙ্গের তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই। আর তাপমাত্রা কমতেই মাঘ মাসের শনিবারের বার বেলায় নদীর চরে রৌদ্র পোহাতে কুমিরের দেখা মেলে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত – বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ইছামতি নদীতে শনিবার সকালে কুমিরের(Crocodile) দেখা মিলল নদীর চরে। রৌদ্র পোয়াতে কুমির চরে এসে ওঠে। দেখা যায় সেই দৃশ্য। টাকি আসা বিভিন্ন পর্যটকরা জল না নেমে যে যার মত মোবাইল ক্যামেরা বন্দী করতে থাকে । প্রায় এক ঘন্টা চরে থাকার পর ইছামতি নদীতে(Ichamoti River) চলে যায় কমিটি। ধীরে ধীরে ডাঙা থেকে ইছামতির জলে নেমে ডুব দেয় সেখানে।

দীর্ঘক্ষণ ধরে এই দৃশ্য দেখার পর পর্যটকরা যে যার গন্তব্যের দিকে চলে যায়। তবে পর্যটকরা কুমির দেখে আনন্দ পেলেও ভীত মৎস্যজীবী মানুষজন। প্রতি নিয়ত রুজি রোজগারের সন্ধানে তাদের জলে নামতে হয়। সেখানে পূর্ণবয়স্ক কুমির থাকায় তাই তারা প্রাণভয়ে চিন্তিত। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ইছামতি নদীতে মৎস্যজীবীদের জন্য। জলে নৌকো বিহারের সময়ও সতর্ক থাকতে বলা হয়েছে পর্যটকদের।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]