Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিপিএম ছেড়ে তৃণমূলের যোগ দিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। আর সেখানে রাজ্যের খাতা খুলতে সিপিএম। এই পরিস্থিতিতে রবিবার সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য পঙ্কজ রায় সরকার যোগ দিলেন তৃণমূলে। এদিন দুর্গাপুরে তৃণমূলের কার্যালয়ে পঙ্কজের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের  মন্ত্রী অরূপ বিশ্বাস।  

কে এই পঙ্কজ রায় সরকার? তিনি   দুর্গাপুরে সিপিএমের সংগঠন দেখভালের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি সিপিএমের আইটি সেলের দেখাশোনা করতেন। তাঁর কাজ নিয়ে দল বেশ প্রশংসা করত। তবে আচমকাই সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটি জানায়, পঙ্কজ সরাসরি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছে। সেইজন্য দল তাঁকে বহিষ্কার করল।

এদিন তৃণমূলের যোগ দিয়ে পঙ্কজ বলেন, ‘বহিষ্কার কারার আগে আমি দল ছেড়েছি। মোট তিন কারণে আমি দলত্যাগ করেছি। প্রথমত, রাজ্যের সিপিএমের ভোট কমে বিজেপির কাছে চলে যাচ্ছে। দল সেই কথা আমার শোনেনি। দ্বিতীয়ত, তৃণমূল সুপ্রিম এই রাজ্যের গরীব মানুষদের কল্যাণের জন্য কাজ করেছেন। তৃতীয়ত, কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট নিয়ে সরব হয়েছিলাম। তা দল ভালো ভাবে নেই নি।‘ তবে বর্তমানে রাজ্যের সিপিএমের যা অবস্থা তাতে কেউ বহিস্কার হলে কোন প্রভাব পড়বে না বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00