Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় আক্রান্ত পুরপিতার অবস্থার অবনতি

চিকিৎসা চলছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:  করোনায় আক্রান্ত রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়ছে। চিকিৎসা চলছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্দীপ বিশ্বাসের আর, টি, পি, সি, আর রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে নিভৃতবাসে রেখেই চলছিল চিকিৎসা। শুক্রবার রাতে শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে প্রথমে রায়গঞ্জের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান সন্দীপবাবুর ফুসফুসে সংক্রমণ দেখা গিয়েছে। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিলে সন্দীপবাবুকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অভিজিৎ সাহা জানিয়েছেন,  সন্দীপবাবুর করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা বলেন আপনারা চাইলে ভালো চিকিৎসার জন্য সন্দীপবাবুকে বাইরে নিয়ে যেতে পারেন। তাই আমরা সবাই ওনাকে শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি।শনিবার সন্দীপবাবুকে দেখতে তাঁর সহকর্মী ও অনুরাগীরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন।

প্রসঙ্গত উল্লেখ্য করোনাকালে রায়গঞ্জের বন্দর পুরশ্মশানে সংক্রমনে মৃতদের দাহ করার কাজ প্রতিনিয়ত তদারকি করেন পুরপিতা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00