Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩০ জন। প্রাণ হারিয়েছেন ১০ জন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো যত গড়াচ্ছে ততই চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, তাতে স্বস্তির কিছু নেই। কেননা, নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন শতাংশ ছুঁইছুঁই। অথচ পঞ্চমীর দিনে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ছিল ২ দশমিক ১৫ শতাংশ। পজিটিভিটি রেটের ঊর্ধ্বমুখী গ্রাফ চিকি‍ৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার নবমীর সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘন্টায় মাত্র ১৮ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯৩ শতাংশে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩০ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৯ হাজার ১২ জনে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৯৪৫ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার অনেকটাই বেশি। একদিনে করোনাভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৬০১ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৪৯১ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৮১টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে।’

কলকাতার করোনা চিত্র অবশ্য উদ্বেগেই রাখছে। আগের দিন মহানগরীতে দৈনিক সংক্রমিতের সংখ্যা দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। গত ২৪ ঘন্টায় তা অনেকটাই কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। আর করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ২ জন। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতার পিছনে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00