Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা এড়াতে মাস্ক-ভিড় সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

রাজ্যের করোনা হেল্পলাইন নম্বর ১৪৪১৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার করোনা’র বাড়বাড়ন্তের আশঙ্কা। গত সোমবার মাস্ক পরতে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একগুচ্ছ নির্দেশিকা দিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। 

বিজ্ঞপ্তিতে পরামর্শ দিয়ে বলা হয়েছে, অন্তঃস্তত্বা, শিশু, কোমর্বিডিটি থাকা ব্যক্তি ও বয়স্করা যাতে ভিড় এড়িয়ে চলেন। বলা হয়েছে, যারা এখনও বুস্টার ডোজ নেননি তাঁরা যেন দ্রুত নিয়ে নেন। আরও পরামর্শ, ভিড় এলাকায় মাস্ক পরার।

নির্দেশিকাতে বলা হয়েছে, রাজ্যের করোনা হেল্পলাইন ১৪৪১৬। শিশুদের স্যানিটাইজার ব্যবহার করানোর ও সাবান দিয়ে হাত ধোয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্তঃস্তত্বা, শিশু, কোমর্বিডিটি থাকা ব্যক্তি ও বয়স্কদের বলা হয়েছে সর্দি-কাশিতে ভুগছেন এমন মানুষদের শারীরিক ভাবে এড়িয়ে চলার কথা। সকলের উদ্দেশ্যে নির্দেশ, হাঁচি ও কাশির সময় নাক ও মুখ ঢেকে রাখার। বলা হয়েছে, সর্দি-কাশি, জ্বর ও গলা ব্যথা হলে করোনা পরীক্ষা করাতে। অক্সিজেন স্যাচুরেশন কমলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে বলা হয়েছে। কেউ করোনা (COVID 19) আক্রান্ত হলে তাঁকে অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টি বায়োটিক ও কফ সিরাপ না খাওয়ার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00