Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েত নির্বাচনের আগে আবার উত্তরবঙ্গ সফর অভিষেকের

কড়া নিরাপত্তা বলয় করা হচ্ছে। চালানো হচ্ছে নজরদারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) । গত ফেব্রুয়ারি মাসে তিনি সভা করেছিলেন কোচবিহারে। আর আগামী শনিবার তিনি সভা করবেন আলিপুরদুয়ারে। চলছে চূড়ান্ত প্রস্তুতি।

আলিপুরদুয়ারের ১ নম্বর ব্লকের বাবুরহাট মাঠে হবে তৃণমূল যুবরাজের সভা। সেই জন্য জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। সভাস্থলের পেছনেই করা হয়েছে অস্থায়ী হ্যালিপ্যাড। সেজে উঠছে মাঠ। জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, হ্যালিপ্যাডে ট্রায়াল হয়ে গিয়েছে। সূত্রের খবর, কলকাতা থেকে চপারে চড়ে সরাসরি সভাস্থলের জন্য রওনা দেবেন অভিষেক। সভা শুরু হবে দুপুর ২টো থেকে। জানা গিয়েছে, সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় করা হচ্ছে। চালানো হচ্ছে নজরদারি।

দল সূত্রে খবর, উত্তরের জেলাগুলিতে বিশেষ নজর দিয়েছেন অভিষেক। জানা গিয়েছে, ওই দিনের সভা থেকে দলের নেতা ও কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পঞ্চায়েত ভোটের আগে ওই জেলার স্থানীয় নেতৃত্বে রদবদল হতে পারে।

সবুজ শিবিরের আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইকের দাবি, সকাল থেকেই উপচে পড়বে ভিড়। তাঁর দাবি, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির প্রায় ১ লক্ষ মানুষ জমা হবেন সভাস্থলে। আরও দাবি, পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি মঞ্চ থেকেই লোকসভা নির্বাচন নিয়েও গলা চড়াবেন অভিষেক।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00