Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫২টি ইয়াবা ট্যাবলেট সমেত দুই যুবককে কোচবিহারে আটক করল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : ইয়াবা ট্যাবলেট সমেত দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের পশারিহাট এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত পশারির হাটে মঙ্গলবার দিনহাটার ২ যুবক গ্রামে আসে । তারা স্থানীয় কিছু যুবককে নিয়ে কথাবার্তা বলছিল একটি জঙ্গলের মধ্যে ।সন্ধ্যা থেকে রাত হয়ে যায় ।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা ধরতে গেলে দুই যুবক তাদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেটগুলো নদীতে ফেলে দেয় । পরে দুই যুবককে স্থানীয় বাসিন্দারা ধরে নিয়ে এসে একটি স্থানীয় ক্লাবে আটকে রাখে এবং গ্রামের পঞ্চায়েত প্রধানকে খবর দেওয়া হয়।একই সঙ্গে ওই দুই যুবকের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় ।

তবে তারা কেও না আসায় ,পরে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে বুধবার সকালে চিলকির হাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করে নিয়ে আসে । ধৃত দুই যুবকের নাম ফবিদুল এবং মিঠু । তারা দুজনেই কোচবিহার দিনহাটার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে মোট ৫২ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00