৫ অগস্ট কোচবিহারে শুভেন্দু, ১৯ জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: আগামী ৫ অগস্ট কোচবিহারে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই দিনই কোচবিহার তৃণমূলের পক্ষ থেকে কোচবিহারের ১৯ টি জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃনমূল(TMC)। শনিবার তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মূলত কোচবিহার জেলার বিভিন্ন মানুষকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। এতে ভীতির সঞ্চার ঘটছে বলে দাবি, অভিজিৎ দে ভৌমিকের। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ করবেন। কারণ কোচবিহারে শুধু একটি কমিউনিটি নয় ,সমস্ত আদিবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এই নোটিশকে কেন্দ্র করে।

এই বিষয় নিয়ে বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে আসবেন। সাথে থাকবেন প্রায় ৬০ জন বিধায়ক। তৃণমূলের পক্ষ থেকে যদি কোন রকমের বিশৃঙ্খলা ঘটে তার দায় থাকবে তৃণমূল ও পুলিশের। গত ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন তোর কন্যা অভিযানের পাল্টা ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেদিনই তৃণমূলের নেত্রীকে বলতে শোনা গিয়েছিল, যদি পাল্টা কর্মসূচি নিতে হয় তাহলে এবারও যেদিন যেদিন বিজেপি যেখানেই যা কর্মসূচি নেবে তার পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মসূচি করবে। কোচবিহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বিরোধী দলনেতা এখানে এনআরসি(NRC) নোটিশ নিয়ে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যাদের অসম সরকার নোটিশ দিচ্ছে তাদের পাশে দাঁড়াতে আসছেন না।

উনি একজনের বাড়িতে ঢিল পড়েছে তার জন্য আসছেন। এই কোচবিহারে পা রাখবেন ততবার কোচবিহার তৃণমূল কংগ্রেস এই ধরনের পাল্টা কর্মসূচি গ্রহণ করবে। কোচবিহার শহরে প্রবেশ থেকে শুরু করে কোচবিহারের বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ সংঘটিত হবে। যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে সে ক্ষেত্রে কোচবিহার তৃণমূল কংগ্রেস হাইকোর্টের শরণাপন্ন হবে বলেও জানিয়ে দিয়েছে। কারণ বিক্ষোভ প্রতিবাদ করার অধিকার সব রাজনীতির দলের রয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]