Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজ পড়ুয়াদের মানবিক উদ্যোগ, ঠাকুর দেখল অনাথ শিশুরা

ওদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছিল কলেজ পড়ুয়ারা। বসিরহাটে রয়েছে ২টি অনাথ আশ্রম। সেখানে থাকে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা। সংখ্যাটা ৬০ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব উদ্যোগ নিয়েছিল বসিরহাট কলেজের শিক্ষার্থীরা। পুজোয় (DURGA PUJA) সকলেই মেতে ওঠে আনন্দে। চলে ভুরিভোজ। ব্রাত্য থেকে যায় পরিবারহীন শিশুরা। তারা যে অনাথ! কিন্তু উৎসব তো সকলের। তাই উদ্যোগ নিল বসিরহাট কলেজের কয়েকজন পড়ুয়া। 

ওদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছিল কলেজ পড়ুয়ারা। বসিরহাটে রয়েছে ২টি অনাথ আশ্রম। সেখানে থাকে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুরা। সংখ্যাটা ৬০ জন। শুধু অনাথ আশ্রম বললে ভুল হবে, এখানে থাকেন সেই সমস্ত পরিবারের শিশুরা, যাঁদের পরিবারের আর্থিক সামর্থ্য নেই সন্তানকে খাওয়ানোর। এতদিন তাদের কাছে পুজো মানে ছিল অন্যান্য আর পাঁচটা দিনের মতোই। তবে এবারই মুখে ফুটে উঠল হাসি।

পুজোর কয়েকদিন আগে তাদের জন্য নতুন পোশাকও নিয়ে গিয়েছিলেন এই পড়ুয়ারা। আর এই দিনে কচিকাঁচাদের মণ্ডপে মণ্ডপে ঘোরালেন তাঁরা। আর তারপরে কলেজ পড়ুয়া এবং কচিকাঁচারা মিলে একসঙ্গে ভুরিভোজ করল ভাত- মাংস দিয়ে। তৃপ্তির হাসি ফুটে উঠেছিল সকলের মুখে। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে মন ভালো হয়ে গিয়েছিল যৌবনের দূতদেরও।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00