Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অজয় নদের ওপরে বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধনে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার: বাংলা ভাষার ওপরে আক্রমণের প্রতিবাদে বোলপুরে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুর পদযাত্রা করার পর মঙ্গলবার ( ২৯ জুলাই) বীরভূমের ইলামবাজার থেকে ভার্চুয়ালি একটি বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের দাবি মেনে এই সেতুর নাম রাখার প্রস্তাব করা হয়েছে জয়দেব নীলকন্ঠ সেতু।

জানা গিয়েছে, অজয় নদের উপর এই সেতু তৈরির কথা বহু দিন ধরেই ছিল। অবশেষে মানুষের সুবিধা করতে মঙ্গলবার এই সেতুর উদ্বোধন করবেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতদিন হিউম পাইপ, মোরাম, বোল্ডার দিয়ে অস্থায়ী সেতু ছিল এখানে। নদে জল বাড়লে অস্থায়ী সেতু ভেসে যেত।যার পলে চরম সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। অজয়ের ভয়াল রূপ ধারণ করলে নৌকাও বন্ধ রাখা হতো। সেতুটি উদ্বোধন হওয়ার পর সেই সমস্যা আর থাকবে না।

সূত্রের খবর, মঙ্গলবার ইলামবাজারের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি এই সেতুটির উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।পুজোর আগে এই সেতু উদ্বোধনের খবর শোনার পর থেকেই খুশির জোয়ার কাঁকসায়। বীরভূম ও পশ্চিম বর্ধমানের বহু মানুষকে অজয় নদ পার করতে হয়। এতদিন অস্থায়ী সেতুর মাধ্যমে তাদের যাতায়াত করতে হতো। নৌকাও ব্যবহার করতে হতো। কিন্তু বর্ষার সময় অজয় তার ভয়াল রূপ ধারণ করে। সেই সময়ে চরম সংকটে পড়তে হয় এই বাসিন্দাদের।স্থানীয়দের দাবি মেনেই অজয় নদীর ওপর তৈরি হয়েছে তাই সেতু।

জানা গিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে কাকসাই এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী এই সেতু তৈরির ঘোষণা করেছিলেন। সেতুটি তৈরি করতে খরচ হওয়ার কথা ১৬৫ কোটি টাকা। একাধিক সমস্যা কাটিয়ে অবশেষে এই সেতু তৈরি হয়েছে। অজয় নদীর উপর তৈরি হওয়া এই সেতুর দৈর্ঘ্য ২.৭৩৮ কিলোমিটার। নদীর উপর মূল অংশের দৈর্ঘ্য ১০৫৭মিটার। স্থানীয়রা জানিয়েছেন এই সেতুটি চালু হওয়ার কারণে উত্তরবঙ্গের সবকটি জেলার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান যাওয়ার পথ অত্যন্ত সহজ হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00