Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫০ হাজার পঞ্চায়েত কর্মী স্বাস্থ্য বিমার আওতায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক (Press Meet) করে এ কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫০ হাজার পঞ্চায়েত কর্মীকে স্বাস্থ্য বিমার আওতায় আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক (Press Meet) করে এ কথা ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের পঞ্চায়েত দফতরের ৩০ হাজার বর্তমান কর্মী এবং ২০ হাজার পেনশন প্রাপক কর্মীকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হল। প্রসোঙ্গত রাজ্যের পঞ্চায়েত কর্মীদের সংগঠনের তরফে আগেই দাবি জানানো হয়েছিল, তাঁদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনার জন্য। সেই দাবি মেনে নিয়ে এদিন এ কথা ঘোষণা করেন তিনি।

একইসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তৃণমূলকে নিয়ে ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ওড়ান তিনি। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তকমা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতার সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানান মুখ্যমন্ত্রী। বিজেপি জাত পাতের ধুয়ো তুলে বিভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00